করোনাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্বিতীয় ওয়েভে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানূষের। এমনকি পরিবারের মূল অর্থ উপার্জনকারীর মৃত্যুর পর কার্যত দিশেহারা অবস্থা একাধিক পরিবারের। এই অবস্থায় পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠছিল।

দ্বিতীয় ওয়েভে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এমনকি পরিবারের মূল অর্থ উপার্জনকারীর মৃত্যুর পর কার্যত দিশেহারা অবস্থা একাধিক পরিবারের। এই অবস্থায় পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠছিল। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট।

ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে গাইডলাইন করতে বলল সুপ্রিম কোর্ট

তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে এমন কোনও ক্ষতিপূরন দেওয়া সম্ভব নয়। তবে সুপ্রিম কোর্ট সেই দাবিকে খারিজ করে দিয়েছে। পাশাপাশি গাইডলাইন তৈরির নির্দেশ দেশের শীর্ষ আদালতের। কত ক্ষতিপূরন দেওয়া হবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে নুন্যতম ক্ষতিপূরণ করোনাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়ার কথা বলা হয়েছে।

তবে আগামী ছয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত গাইড লাইন তৈরি করে ফেলার নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী, ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কী ভাবে তা শোকগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে সে সমস্ত বিষয়ে চূড়ান্ত গাইডলাইন তৈরি করবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। নির্দেশে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

বিপর্যয় মোকাবিলা আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী নুন্যতম ত্রাণ এবং ক্ষতিপূরন দেওয়া বাধ্যতামূলক। সেই ক্ষতিপূরণ না দেওয়ার অর্থ হল জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর তাঁর কাজ করতে কার্যত ব্যর্থ হয়েছে। দীর্ঘ শুনানিতে এদিন পর্যবেক্ষণে এমনটাই জানান সুপ্রিম কোর্ট।

শুনানিতে আদালত আরও জানায় যে, এত দিন ক্ষতিপূরণ না দিয়ে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। অন্যদিকে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট পেতে যাতে কোনও সমস্যা না হয় সে ব্যাপারেও গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাসে ক্ষতিগ্রস্থদেরও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। উল্লেখ্য, গত কয়েকমাস আগে করোনাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপুরণ চেয়ে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় যে, চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কেন্দ্রের নেই। আদালতের কাছে কেন্দ্রের এমন বক্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়।

বিরোধীরা দাবি তুলতে থাকে যে, কেন্দ্র নতুন সংসদ ভবন তৈরি করতে পারে কিন্তু দেশের মানুষকে ক্ষতিপূরণ দিতে পারে না। কার্যত বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে। তীব্র সমালোচনার ঝড় ওঠে।

যদিও এদিন আদালত সেই সংক্রান্ত দাবি কেন্দ্রের খারিজ করে দিয়েছে। পাশাপাশি ধারা তুলে ধরে কার্যত বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের শীর্ষ আদালতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+