গাড়ি থামিয়ে মাথায় বন্দুকের নল ঠেকিয়ে গণধর্ষণ, গুলিবিদ্ধ ১
গ্রেটার নয়ডা থেকে খুরজা ঝাঝর রোডে এক চলন্ত গাড়ি থামিয়ে গাড়ি থেকে ৪ মহিলাকে টেনে বের করে গণধর্ষণ করা হয়।
এক নৃশংস ঘটনার সাক্ষী রইল বৃহস্পতিবারের ভোররাতের যমুনা এক্সপ্রেসওয়ে। গ্রেটার নয়ডা থেকে খুরজা ঝাঝর রোডে এক চলন্ত গাড়ি থামিয়ে গাড়ি থেকে ৪ মহিলাকে টেনে বের করে গণধর্ষণ করা হয়। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে হত্যা করা হয় ওই গাড়িতে থাকা এক ব্যক্তিকে।
জানা গিয়েছে গাড়িতে ওই ব্যক্তি ছাড়াও ছিলেন এক ড্রাইভার। তাঁরা বুলন্দশহরের এক হাসপাতালে ভর্তি তাঁদের আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। ঘটনার শিকার এক মহিলা জানিয়েছেন , তাঁদের গাড়ির সামনের টায়ার পাঙচার করে দেওয়া হয় প্রথমে। তারপর গাড়ি দাঁড়ালে সেখান থেকে মহিলাদের চেনে বের করে অত্যাচার চালানো হয়।

জানা গিয়েছে আলো আঁধরির মধ্যে ভোররাতে মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ওই মহিলাদের কাছে থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ,টাকা কড়ি । আর তারপরই চলে বর্বরোচিত অত্যাচার।












Click it and Unblock the Notifications