কাশ্মীরে সেনা ক্যাম্পে ফের হামলা, নিহত ৪ জঙ্গি, উপত্যকায় জারি রেড অ্যালার্ট
জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় সেনা ক্যাম্পে ফের জঙ্গি হামলা ঘটল। এদিন সকালে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় চার জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় সেনা ক্যাম্পে ফের জঙ্গি হামলা ঘটল। এদিন সকালে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় চার জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।
সেনা সূত্রে খবর এদিন ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ হামলা হয়। তারপর থেকে ভোর ৬টা ১৫ মিনিট পর্যন্ত সেনা-জঙ্গি গুলির লড়াই চলতে থাকে।

জঙ্গিদের খতম করার পর তাদের সঙ্গে থাকা অস্ত্র উদ্ধার করেছে সেনা। তার মধ্যে রয়েছে চারটি একে রাইফেল, একটি ইউজিএল, ইউবিজিএল ও হ্যান্ড গ্রেনেড। এখনও উপত্যকায় জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জারি হয়েছে রেড অ্যালার্ট। আর কোনও জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
#WATCH Four terrorists killed as they attack 45 Bn CRPF camp at Sumbal in Bandipora district of J&K (visuals deferred by unspecified time) pic.twitter.com/crnIB2BeuM
— ANI (@ANI_news) June 5, 2017












Click it and Unblock the Notifications