পুলওয়ামায় নিকেশ ৪ জঙ্গি! এলাকায় জারি তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার পুলওয়ামায় এনকাউন্টার। এদিন ভোর থেকে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার পুলওয়ামায় এনকাউন্টার। এদিন ভোর থেকে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার জঙ্গির। সবাই লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে। এলাকার লস্সিপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। সংঘর্ষে ৩ নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।
সংঘর্ষস্থল থেকে জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি। প্রচুর মাত্রায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২টি একে রাইফেল, ১ টি এসএলআর এবং একটি পিস্তল












Click it and Unblock the Notifications