২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরে ৪ জঙ্গি ও ১ সেনা জওয়ানের মৃত্যু
জম্মু ও কাশ্মীরের বারামূলায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী। রবিবার নিয়ন্ত্রণ রেখার কাছে কাস্তুরি নারে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি।
জম্মু ও কাশ্মীরের বারামূলায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী। রবিবার নিয়ন্ত্রণ রেখার কাছে কাস্তুরি নারে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি। শনিবার কুপওয়ারার টাঙ্কধারে নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছিল ৩ জঙ্গি।

সেনাবাহিনীর মুখপত্র কর্ণেল রাজেশ কালিয়া জানিয়েছেন, বারামূলার কাস্তুরি নারের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
রাজ্যের ডিজিপি এসপি বেদ, জানিয়েছেন শনিবার কুপওয়ারার টাঙ্কধারের নিয়ন্ত্রণ রেখায় সেনার গুলিতে মারা গিয়েছে তিন জঙ্গি।
অন্যদিকে, কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ানের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications