পাক অধিকৃত কাশ্মীরে ৪টি জঙ্গি শিবির ধ্বংস! ভারতীয় সেনার 'বদলা' নীলম উপত্যকা জুড়ে
উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। পাক সীমান্ত থেকে এদিন ভোর ৪ টে নাগাদ শুরু হয় আচমকা গোলাবর্ষণ। যে অতর্কিত হামলায় শহিদ হন ২ ভারতীয় সেনা জওয়ান। আর তার পরই পাল্টা জবাব দেয় ভারত।
উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। পাক সীমান্ত থেকে এদিন ভোর ৪ টে নাগাদ শুরু হয় আচমকা গোলাবর্ষণ। যে অতর্কিত হামলায় শহিদ হন ২ ভারতীয় সেনা জওয়ান। আর তার পরই পাল্টা জবাব দেয় ভারত। কাশ্মীরের কুপওয়ারার তাংধারে এদিন পাকিস্তানি সেনার গোলাবর্ষণের পরই তাংধারের অপর প্রান্তে পাকিস্তানের অন্তর্গত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি তাক করে তুমুল গোলাবর্ষণ শুরু করে দেন ভারত।
|
৪ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস
পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা বরাবর এদিন চলেছে ভারতীয় সেনার গুলি। ভারতীয় সেনা এদিন জঙ্গি দমন অভিযানের প্রেক্ষিতে ক্রমাগত নিশানায় রাখে পাকিস্তানী জঙ্গি ঘাঁটিগুলিকে। যে জঙ্গি লঞ্চপ্যাড থেকে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবশ করানোর ছক কষছে পাকিস্তান। নীলম উপত্যকায় মোট ৪ টি জঙ্গি শিবির এদিন ধ্বংস হয়েছে বলে খবর।
|
পাক সেনা নিহত
এদিন ভারতের জবাবি হামলায় ৪ থেকে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে সূত্রের দাবি। কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তানের সেনার উদ্দেশে ভারতের গোলাবর্ষণের মূল লক্ষ্য যদিও ছিল পাক মদতপুষ্ট সেনা ক্যাম্প।

পাাক জঙ্গি লঞ্চপ্যাড ও কাশ্মীরের ৩৭০ ধারা
প্রসঙ্গত , কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই দিল্লির বিরুদ্ধে ইসলামাবাদ একের পর এক তোপ দাগতে থাকে। আসে পরমাণু যুদ্ধের হুমকিও। তবে আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তান কাশ্মীর ইস্যুতে কোণঠাসা হতেই, ভারতকে জবাব দিতে সন্ত্রাসবাদের রাস্তাকেই বেছে নিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে , একাধিক আফগান জঙ্গিকে সঙ্গে নিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য মুখিয়ে রয়েছে ২০০ জন পাক জঙ্গি। যে অনুপ্রবেশ রুখতেই আজকের হামলা চালায় ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications