তেলেঙ্গানার মন্ত্রীর জন্মদিনে অনুপস্থিত, চাকরি গেল চার পৌরসভা কর্মীর
তেলেঙ্গানার মন্ত্রীর জন্মদিনে অনুপস্থিত, চাকরি গেল চার পৌরসভা কর্মীর
তেলেঙ্গানার মন্ত্রী কেটি রাম রাওয়ের জন্মদিন উপলক্ষ্যে পৌরসভার বেল্লমপল্লী সরকারি হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ার অপরাধে বেল্লামপল্লী পৌরসভার চার কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে মিউনিসিপ্যাল কমিশনারের ২৫ জুলাই অনুপস্থিত থাকার পৌরসভার চার কর্মীকে একটি নোটিশ পাঠানো হয়। সেখানে জানানো হয়, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণ জানাতে হবে। অনুপস্থিতির সঠিক ব্যাখ্যা না দিতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কী লেখা ছিল নোটিশে
নোটিশে লেখা ছিল, 'মাননীয় পৌরমন্ত্রী কেটি রমা রাওয়ের জন্মদিন উপলক্ষ্যে ২৪ জুলাই ২০২২-এ বেল্লামপল্লী সরকারি হাসপাতালে সকাল ১০টার সময় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে সমস্ত কর্মীদের সেই অনুষ্ঠানে সকল কর্মীদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছিল। মেসেজটি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত না থাকার কারণ দেখাতে হবে। উপযুক্ত কারণ না দেখাতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' বরখাস্ত হওয়া কর্মীরা জানিয়েছেন, কারণ দেখানোর আগেই তাঁদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের জেরে কর্মী অসন্তোষ
মন্ত্রীর জন্মদিনে উপস্থিত না থাকার জন্য চাকরি যাওয়ায় কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখতে পাওয়া গিয়েছে। বেল্লামপল্লী পৌরসভার এক কর্মী প্রশ্ন তোলেন, 'চাকরির প্রটোকলের মধ্যে মন্ত্রীর জন্মদিনে উপস্থিত থাকা কি পড়ে?' ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ করেছে। কেটি রমা রাওকে ব্যঙ্গ করে 'রাজপুত্র' বলে বিজেপি উল্লেখ করেছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেন, 'তেলেঙ্গানা সরকার কর্মচারীদের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। সেখানে রাজপুত্র কেটি রমা রাওয়ের জন্মদিনে কেন কর্মীরা উপস্থিত ছিলেন না তা জানতে চাওয়া হয়েছে। আমরা এতদিন জানতাম, তেলেঙ্গানায় এমন একটা সরকার রয়েছে, যারা রাজ্যবাসীর সেবার জন্য কাজ করে। বর্তমানে তেলেঙ্গানা সরকার রাজতন্ত্রে পরিণত হয়েছে।'

অভিযোগ অস্বীকার তেলেঙ্গানা সরকারের
তেলেঙ্গানা সরকার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মুখপাত্র কৃশাঙ্ক বলেন, 'মন্ত্রী টেকি রমা রাওয়ের জন্মদিন উপলক্ষ্যে সরকারি হাসপাতালে বৃক্ষ রোপনের অনুষ্ঠান ছিল। রাজ্যে ভয়াবহ বন্যার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে মন্ত্রী রমা রাও জন্মদিনের অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাজ্যে সবুজ বাড়ানোর জন্য বৃক্ষরোপনের ওপর জোর দিয়েছিলেন। সরকারি হাসপাতালে বৃক্ষরোপনের কর্মসূচি নেওয়া হয়েছিল। বিজেপি বা তাদের আইটি সেলের প্রধান অমিত মালব্য কোনও কিছু না জেনে রাজনীতি করছেন।'
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications