সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৪ ছাত্র

মুম্বই, ১২ অগাস্ট : সমস্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে সেলফি বা ফটো তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। এবার কি তাহলে নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সেই নির্দেশ কার্যকর করা হবে? বৃহস্পতিবার সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল চার কিশোর। ঘটনাটি ঘটেছে রাজৌরি সমুদ্র সৈকতে। নিখোঁজ সুনীল পালাভ, রোহন যাদব, শচীন বিশ্বকর্মা, এবং চেতন কালাপ বাড়িতে না জানিয়েই নালাসোপারা থাকে রাজৌরি সমুদ্র সৈকতে এসেছিল।[ঘন ঘন সেলফি তুললে অল্প বয়সেই বুড়িয়ে যাবে ত্বক, মত চিকিৎসকদের]

সমুদ্র তটের কাছেই ৪ জন বন্ধু যখন তাদের ফোনে সেলফি তুলতে ব্যস্ত ছিল ঠিক তখনই একটি বড় ঢেউ আছড়ে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা ১.৩০ নাগাদ তারা সমুদ্রে নেমেছিল। সেই সময়ে তাদের সতর্ক করা হলেও তারা কোনও কথা শোনেনি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।[(ছবি) মোটা হয়েও ছবিতে রোগা লাগার উপায়]

সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৪ ছাত্র

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান,বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ হওয়া চার ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধারের কাজ শুরু করে দমকল বাহিনী। [দেশের জাতীয় স্মৃতিসৌধগুলির সামনে সেলফি তোলা ব্যান করল কেন্দ্র]

আর্নালা কোস্টাল পুলিশ স্টেশনে এই ঘটনা প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আর্নালা কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিখোঁজ চার কিশোর তাদের বাড়িতে না জানিয়েই রাজৌরি সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল। পুলিশ এবং দমকল বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ চার কিশোরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।[সেলফি তুলে অলিম্পিকে 'সোনা' পেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+