রাজধানী দিল্লিতে বহুতল ভেঙে বিপত্তি, মৃত ২
রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল বহুতল। দিল্লির সেলিমপুর এলাকায় সোমবার রাতে হঠাৎই ভেঙে পড়ে চারতলা একটি বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু জনের।
রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল বহুতল। দিল্লির সেলিমপুর এলাকায় সোমবার রাতে হঠাৎই ভেঙে পড়ে চারতলা একটি বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু জনের। রাতে ভেঙে পড়ায় বহুতলের বেশিরভাগ বাসিন্দাই সেসময় বাড়িতে ছিলেন এবং অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। তাই কোনওভাবেই বেরিয়ে আসতে পারেননি। তারা আটকে পড়েছিলেন ভগ্নস্তূপের মধ্যে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান সেলিমপুর থানার পুলিস আধিকারিকরা। রাতের অন্ধকারেই বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে পুলিস। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরমান(৩৩) এবং শাহজান বেগম(৩৩)-কে উদ্ধার করে দিল্লির গুরু তেগবাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও একজন সামসউদ্দিনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
মৃত দুই জনের পরিচয় জানা গিেয়ছে, একজনের নাম মনি(২১) এবং দ্বিতীয় জনের নাম মহম্মদ ইয়াসিন(৬৫) কী করে বহুতলটি ভেঙে পড়ল তার তদন্ত শুরু করেছে পুলিস।












Click it and Unblock the Notifications