(ছবি) চার মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত: চিত্রমালা

নয়াদিল্লি ও কলকাতা, ৪ জুন: চারজন মুখ্যমন্ত্রীর রোজনামচা ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব জেলা সফরে বেরিয়ে শুনলেন মানুষের স্বপ্নপূরণ না হওয়ার হাহাকার। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ব্যস্ত রইলেন বণিকসভার সঙ্গে বৈঠকে। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্থ ছাত্রীদের বিলি করলেন সাইকেল। আর কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের উন্নয়নের স্বার্থে দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

জনতার মুখোমুখি অখিলেশ

জনতার মুখোমুখি অখিলেশ

উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলায় জনৈক ব্যক্তি হাহাকার শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব।

বৈঠকে ব্যস্ত চন্দ্রশেখর

বৈঠকে ব্যস্ত চন্দ্রশেখর

হায়দরাবাদে বণিক সংগঠনের সঙ্গে পুঁজি বিনিয়োগের বিষয়ে আলোচনা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

মমতাময়ী সহায়তা

মমতাময়ী সহায়তা

জলপাইগুড়ি জেলার মাদারিহাটে দুঃস্থ ছাত্রীদের সাইকেল বিতরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী সমীপে

মোদী সমীপে

উন্নয়নে চাই টাকা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+