পথ দুর্ঘটনায় প্রয়াত ৪ পাওয়ার লিফটার, আশঙ্কাজনক বিশ্বচ্যাম্পিয়ন সক্ষম
দিল্লিতে এক পথ দুর্ঘটনায় প্রয়াত ৪ পাওয়ার লিফটার। ঘটনায় গুরুতর আহত বিশ্বচ্যাম্পিয়ন সক্ষম যাদব।
দিল্লিতে এক পথ দুর্ঘটনায় প্রয়াত ৪ পাওয়ার লিফটার। ঘটনায় গুরুতর আহত বিশ্বচ্যাম্পিয়ন সক্ষম যাদব। নয়াদিল্লির সিঙ্ঘু সীমান্তে তাঁদের গাড়ির দুর্ঘটনার জেরে এই মর্মান্তিক কাণ্ড ঘটে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই গাড়িটি চরম গতিতে যাচ্ছিল , আর তার জেরেই এই দুর্ঘটনা।

গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় , গাড়ি সোজা গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারে বলে পুলিশ জানিয়েছে। যে সময় দুর্ঘটনা ঘটে, তখন ওই গাড়ি দিল্লি-চণ্ডীগড় হাইওয়েতে ছিল। জানা গিয়েছে হাড়িতে সেই সময়ে বার্থ ডে পার্টি উদযাপন চলছিল। দুর্ঘটাগ্রস্ত গাড়ি তেকে মিলেছেমদের বোতলও। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, টিকমচন্দ, হরিশ রায়, যোগেশ, সৌরভ। এঁদের বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায়, হাসপাতালে ভর্তি বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার লিফটার সক্ষম যাদব। ভোর চারটে নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্বভাবতই শোকের ছায়া পরিবারে।
Family of Powerlifting athlete Tikamchand who died along with 3 other athletes in a road accident in early morning hours nr Delhi's Sindhu border.Tikamchand's sister says he had called last night to say he was coming home.In early morning hours we came to know about the accident. pic.twitter.com/PFdJkHzbdO
— ANI (@ANI) January 7, 2018
২৮ বছরের সক্ষমকে শালিমার বাগ হাসরাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত পাওয়ার লিফটার রোহিতকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রোহিতের অবস্থা এখন আশ্ঙকা মুক্ত।












Click it and Unblock the Notifications