ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, নিহত ৪ পুলিশ কর্মী
ফের জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এদিন ভয়াবহ হামলায় মৃত্যু হয় ৪ পুলিশকর্মীর। তবে জঙ্গি হামলায় কোন সংগঠন যুক্ত তার খবর এখনও মেলেনি।
ফের জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এদিন ভয়াবহ হামলায় মৃত্যু হয় ৪ পুলিশকর্মীর। তবে জঙ্গি হামলায় কোন সংগঠন যুক্ত তার খবর এখনও মেলেনি।

সূত্রের দাবি, সোপিয়ানের জানিপোরার একটি গার্ডরুমে হঠাৎ প্রবেশ করে জঙ্গিরা। সেখানে কয়েকজন পুলিশ কনস্টেবলরা হাজির ছিলেন। জানা গিয়েছে ৪ জন পুলিশ কর্মী সেখানে হাজির ছিলেন সেই সময়ে। আর তাঁদের দিকে তাক করে এলোপাথারি গুলি করতে থাকে জঙ্গিরা। জানা গিয়েছে, আব্দুল মাজিদ, মেহেরাজউদ্দিন, হামিদুল্লাহ সব একাধিক পুলিশ কর্মী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।
এদিকে, পুলিশ কর্মীদের মধ্যে একজনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তিনি মারা যান। উল্লেখ্য, ঘটনার কয়েকদিন আগেই ২ লস্কর জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করা হয়। তারপরই আজ ফের একবার রক্তাক্ত হয় কাশ্মীর।

Click it and Unblock the Notifications