কড়া নিরাপত্তার মধ্যেই কাশ্মীরে ফের জঙ্গি হামলা! গুলিতে আহত এক শিশুসহ চার
কড়া নিরাপত্তার মধ্যেই ফের জঙ্গি হামলা কাশ্মীরে। এদিন সকালে সোপরের দাঙ্গেরপোরায় জঙ্গিদের গুলিতে আহত হয়েছে এক শিশুসহ ৪ জন।
কড়া নিরাপত্তার মধ্যেই ফের জঙ্গি হামলা কাশ্মীরে। এদিন সকালে সোপরের দাঙ্গেরপোরায় জঙ্গিদের গুলিতে আহত হয়েছে এক শিশুসহ ৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলিবিদ্ধদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে ভয় দেখাতে সাধারণ মানুষের ওপর আক্রমণকেই বেছে নিয়েছে। যাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে না পারে, তার জন্য জঙ্গিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটাই দাবি করেছেন, এক নিরাপত্তা আধিকারিক।
Merciless act of terrorism. https://t.co/Bv1ltTHawF
— J&K Police (@JmuKmrPolice) September 7, 2019
বিচ্ছিন্নতাবাদীরা সাধারণ মানুষকে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে উস্কাতে চাইছে। দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরের সংযুক্তিরওো বিপক্ষে তারা। জঙ্গিরা মনে করছে সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে লাভ তাদেরই।
এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের চেষ্টা সত্ত্বেও সেখানে ৫ অগাস্টের পর তেকে সেরকম বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত আছে বলেই দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications