পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা! তেলাঙ্গানায় এনকাউন্টারে মৃত্যু ধর্ষণ, খুন কাণ্ডে অভিযুক্ত ৪ জনের
পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা। তেলেঙ্গানায় পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত চারজনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। ৪৪ নম্বর জাতীয় সড়কে এই এনকাউন্টার হয় বলে জানা গিয়েছে।
পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা। তেলাঙ্গানায় পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত চারজনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। ৪৪ নম্বর জাতীয় সড়কে এই এনকাউন্টার হয় বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে যে খবর পাওয়া নিয়েছে, অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেখানে ঘটনার পুনর্নির্মানের কাজ চলছিল। সেই সময় চার অভিযুক্তই পালানোর চেষ্টা করে।
২৮ নভেম্বর রাজ্য সরকারের অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি চিকিৎসকে গণধর্ষণের পর হত্যা করে চারজন। হায়দরাবাদের কাছে সাইবারাবাদ থানা এলাকায় চাতানপল্লির কাছে একটি কালভার্টের নিচ থেকে পশু চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। ২৯ নভেম্বর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই গণদর্ষণ কাণ্ড নিয়ে তোড়পাড় হয় সারা দেশ।
অনেকে এই ঘটনাকে দ্বিতীয় নির্ভয়া কাণ্ড বলছেন। অভিযোগ, পরিবার নিখোঁজের কথা বললেন প্রথমে গুরুত্বই দেয়নি পুলিশ। প্রায় পাঁচ ঘন্টা পর কয়েকটি থানা ঘোরার পর অভিযোগ দায়ের করা হয়।
এই গণধর্ষণ ও খুনের ঘটনায় ফাস্ট ট্রাক আদালত গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনাকে ভয়হ্কর বলে বর্ণনা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। এছাড়াও নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি।
Telangana Police: All four people accused in the rape and murder of woman veterinarian in Telangana have been killed in an encounter with the police. More details awaited. pic.twitter.com/AxmfQSWJFK
— ANI (@ANI) December 6, 2019












Click it and Unblock the Notifications