ফের ভারত সীমান্তে পাকিস্তানি এফ-১৬, ড্রোন! তাড়া করল ভারতের সুখোই-মিরাজ...

আইএএফ এর সুখোই-৩০এমকেআই এবং মিরাজ জেট সোমবার পাঞ্জাবে ভারত সীমান্তের কাছে বড় আকারের একটি ইউএভি এবং চারটি পাকিস্তানি এফ-১৬ জেটকে ফিরত পাঠিয়েছে।

ফের ভারতের সীমান্তে হানা দিল একটি বড় মাপের পাক ড্রোন ও চারটি এফ-১৬ জেট বিমান। সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর ৩টে নাগাদ পঞ্জাবের খেমকরন সেক্টরে সীমান্তের কাছে ওই ড্রোন ও পাক বিমান ধরা পড়ে ভারতীয় বায়ুসেনার রেডারে। এরপরই আইএএফ-এর সুখোই-৩০এমকেআই ও মিরাজের তাড়ায় নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয়।

ফের পাক এফ-১৬, ড্রোনকে তাড়া ভারতের সুখোই-মিরাজের

গত ৮ মার্চ তারিখে রাজস্থানের শ্রী গঙ্গানগর সেক্টরে আরও একটি পাক ড্রোনকতে গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশ শিবিরে ভারতের বিমান হানার পর থেকে ওই নিয়ে চতুর্থবার পাক ড্রোন গুলি করে নামিয়েছিল ভারত।

গত মাসে আরো দুটি এফ-১৬ ফাইটার জেট ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়েছিল। অভিযোগ তারা সীমান্তে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছিল। একটি পাক এফ-১৬'কে গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। তবে ভারতেরও একটি মিগ-২১ বাইসন প্লেন ধ্বংস হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+