বিধানসভা থেকে চার বিধায়কের ইস্তফা! বিজেপিতে যোগদানের দাবি নিয়ে চাঞ্চল্য

রাজ্যের ৫০ বিধায়কের বিজেপির সঙ্গে যোগাযোগের জল্পনার মধ্যেই মহারাষ্ট্র বিধানসভা থেকে ইস্তফা দিলেন চার বিধায়ক।

রাজ্যের ৫০ বিধায়কের বিজেপির সঙ্গে যোগাযোগের জল্পনার মধ্যেই মহারাষ্ট্র বিধানসভা থেকে ইস্তফা দিলেন চার বিধায়ক। এরা সবাই কংগ্রেস ও এনসিপির বলে জানা গিয়েছে। স্পিকার হরিভাউ বাগাডের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তাঁরা।

বিধানসভা থেকে চার বিধায়কের ইস্তফা! বিজেপিতে যোগদানের দাবি নিয়ে চাঞ্চল্য

ইস্তফা দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন, এনসিপি বিধায়ক সাঁতারা থেকে নির্বাচিত শিবেন্দ্রসিংরাজে ভোঁসলে, আকোলার বৈভব পিচাড এবং আইরোলির সন্দীপ নায়েক। এই তালিকায় রয়েছেন, নইগাঁও থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক কালিদাস কোলাম্বকার। নিজের বিধানসভা কেন্দ্রকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন সাঁতারার এনসিপি বিধায়ক শিবেন্দ্রসিংরাজে ভোঁসলে। তাঁরই আত্মীয় উদয়ন রাজে ভোঁসলে সাঁতারা লোকসভা আসনে এনসিপির সাংসদ।

আকোলা তহশিলের আহমেদনগরের বাসিন্দা বৈভব পিচাড। তিনি এনসিপির প্রাক্তন মন্ত্রী মধুকর পিচারের ছেলে। বৈভবের বিধানসভা এলাকা আবার রাজ্য কংগ্রেসের নতুন সভাপতি বালাসাহেব থোরাটের পাশেই।

কোলাম্বকার মুম্বই থেকে বির্বাচিত সাতবারের বিধায়ক। অন্যদিকে শিবেন্দ্র সিংরাজে ভোঁসলে ২০১৪ সালে সাঁতারা আসন জিতেছিলেন প্রায় ৪৭ হাজার ভোটে। ইস্তফা দেওয়া ৪ বিধায়ক বুধবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের বিজেপি নেতাদের টার্গেট সহযোগীদের সঙ্গে নিয়ে ২৮৮টির মধ্যে ২২০ টি আসন দখল করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+