মুকুল-গড়ে থাবা তৃণমূলের! 'ঘরওয়াপসি'র তালিকায় চার বিধায়ক টলমল বিজেপি

তৃণমূল নড়ে গিয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর। আর বিজেপির টলমল অবস্থা হল এক উপনির্বাচনেই।

তৃণমূল নড়ে গিয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর। আর বিজেপির টলমল অবস্থা হল এক উপনির্বাচনেই। তিন কেন্দ্রে শাসক তৃণমূল কংগ্রেসের কাছে হারের পর মুকুল-অর্জুনের গড়ে ভাঙনের মুখে পড়তে চলেছে বিজেপি। 'ঘরওয়াপসি'র সম্ভাবনা বাড়ছে চার বিধায়কের। এই 'ঘরওয়াপসি' হলে মুকুলের পরিকল্পনা জোর ধাক্কা খাবে।

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে!

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে!

উপনির্বাচনে হারের পর বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সেইসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুলাল বরও তৃণমূলে ফিরতে পারেন।

বিধানসভায় তৃণমূলের কাছাকাছি

বিধানসভায় তৃণমূলের কাছাকাছি

সম্প্রতি বিধানসভায় সংবিধান দিবসে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন ওই চার বিধায়ক। শুভ্রাংশু রায়, সুনীল সিং, বিশ্বজিৎ দাস এবং দুলাল বর উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষের সঙ্গে আলোচনা করা জল্পনা তুঙ্গে উঠেছে।

চার বিধায়কের ঘরওয়াপসির সম্ভাবনা

চার বিধায়কের ঘরওয়াপসির সম্ভাবনা

ওই চার বিধায়কই লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। মুকুল রায়ের হাত ধরে তাঁরা বিজেপিতে নাম লেখান। বিশেষ করে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর ২৪ পরগনা তৃণমূলে ভাঙন ধরে যায়। একাধিক পুরসভাও হাতছাড়া হয় তৃণমূলের।

উপনির্বাচনে পাল্টা দেয় বিজেপিকে

উপনির্বাচনে পাল্টা দেয় বিজেপিকে

তবে তৃণমূল কংগ্রেস সেই অবস্থা থেকে সামলে উঠে উপনির্বাচনে পাল্টা দেয় বিজেপিকে। তার আগে মুকুল-অর্জুনের গড়ে সমস্ত পুরসভায় প্রায় পুনর্দখল করে নেয় তৃণমূল। এবার মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের ঘরওয়াপসির সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি মাসেই দলবদল?

চলতি মাসেই দলবদল?

তৃণমূল নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। চলতি মাসেই দলবদল হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর। এই জল্পনা যদি সত্যি হয়, তবে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর- তিন কেন্দ্রে তৃণমূলের জয়ের পর, তা হবে বিজেপির কাছে মস্ত বড় আঘাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+