বারামূলায় সংঘর্ষে মৃত ৪ জঙ্গি! আহত ১ জওয়ান

জম্মু ও কাশ্মীরের বারামূলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল চার জঙ্গি। সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের বারামূলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল চার জঙ্গি। সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বারামূলায় সংঘর্ষে মৃত ৪ জঙ্গি! আহত ১ জওয়ান


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে, বারামূলার রাফিয়াবাদ এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সেখানকার লাদুরা ফরেস্টে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল সোমবার। সেখানে পাঁচ জঙ্গি আটকে পড়েছিল বলে অনুমান করেছিল নিরাপত্তা বাহিনী।

এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এক সেনা জওয়ান আহত হয়।

শনিবার সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। এক স্থানীয় বাসিন্দাও মারা যায়। সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছিলেন।

মঙ্গলবার অবন্তীপোরায় অন্য একটি ঘটনায় আব্দুল মজিদ শাহ নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল মজিদ শাহ পাট্টান বারামূলার ইকবাল কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। অস্ত্র ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া জঙ্গির কাছ থেকে। গ্রেফতার হওয়া জঙ্গি জানিয়েছে, এলাকায় হামলার জন্য অন্য জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+