পুলওয়ামায় এনকাউন্টার! কমপক্ষে ৪ জঙ্গির মৃত্যু
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার। কমপক্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। শনিবার কাকভোরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্রা বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছিল। একই এলাকায় ২৪ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার। কমপক্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। শনিবার কাকভোরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্রা বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছিল। একই এলাকায় ২৪ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার বলে জানা গিয়েছে।

এলাকায় তল্লাশি অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
|
কয়েক ঘন্টার এনকাউন্টার
নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তারপর থেকে গুলি যুদ্ধ চলে কয়েকঘন্টা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, হানজানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়।
এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবারেও সংঘর্ষ
পুলওয়ামার বান্দিপোরায় শুক্রবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছিল ওই সংঘর্ষে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মাস পাঁচেক আগে ওই জঙ্গি লস্কর-এ যোগ দিয়েছিল। মৃত জঙ্গিকে ইসফাক ইউসুফ ওয়ানি বলে সকান্ক করা গিয়েছে। সে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কয়েল এলাকার বাসিন্দা।

তল্লাশি বন্ধের দাবি
হুরিয়ত চেয়ারম্যান মিরওয়াজ ওমর ফারুক দাবি করেছেন, প্রবল শীতে ঘিরে ফেলে তল্লাশি অভিযান বন্ধ রাখা হোক। এপ্রসঙ্গে শ্রীনগরের জামা মসজিদ এলাকার একটি ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, মহিলা ও শিশুদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications