জম্মু কাশ্মীরের রক্তপাত অব্যাহত! ৪ জঙ্গি ও ১ কিশোরের মৃত্যু

জম্মু ও কাশ্মীরে তিনটি পৃথক ঘটনায় চার জঙ্গির মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন একজন সাধারণ নাগরিক। নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীরে তিনটি পৃথক ঘটনায় চার জঙ্গির মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন একজন সাধারণ নাগরিক। নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান আহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের পুরওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে তিন জঙ্গি এবং বিক্ষোভরত এক কিশোরের মৃত্যু হয়েছে।

 জম্মু কাশ্মীরের রক্তপাত অব্যাহত! ৪ জঙ্গি ও ১ কিশোরের মৃত্যু

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্ গুলিযুদ্ধে মারা গিয়েছে এক জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর টহলদারি ভ্যানের ওপর জঙ্গিরা গ্রেনেড ছুঁড়লে তিন জওয়ান আহত হন।

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলওয়ামার চাটপোরা গ্রামে হানা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি, সেনা ও সিআরপিএফের মিলিত বাহিনী। শুক্রবার বিকেলেই শুরু হয় অভিযান। তল্লাশি চলাকালীন জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে জওয়ানরাও পাল্টা গুলি চালায়। পরে জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান এসপি বেদ জানিয়েছেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জঙ্গির মৃত্যু হয়েছে।

এদিকে, জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পাল্টা ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী। এই সময় পাম্পোরের বাসিন্দা ফৈজান আহমেদজদ খান নামে এক কিশোরে মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

অন্য একটি ঘটনাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। ঘটনাটি উত্তর কাশ্মীরের কুপওয়ারার কাচামা ফরেস্টের ওপরের অংশের। পরে নিরাপত্তা বাহিনীয় এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সেখান থেকে এক জঙ্গির দেহ উদ্ধার হয়। একে সিরিজের একটি রাইফেলও উদ্ধার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+