বিহারে ফ্লোর টেস্টের আগে 'নিখোঁজ' জেডিইউ-এর চার বিধায়ক! জল্পনা তুঙ্গে
সোমবার বিহার বিধানসভায় আস্থা ভোট। সন্ধের পর থেকে জেডিইউ, আরজেডি নিজেদের বিধায়কদের একসঙ্গে রাখার চেষ্টা করে গিয়েছে। কংগ্রেস বিধায়করাও হায়দরাবাদ থেকে ফিরে আসার পরে তেজস্বী যাদবের বাসভবনে গিয়েছেন। তবে জেডিইউয়ের বিধায়ক দলের বৈঠকে ৪৫ জন বিধায়কের মধ্যে থেকে চারজন যাননি বলেই খবর প্রকাশিত হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেডিইউয়ের চার বিধায়ক বিমা ভারতী, সুদর্শন, দিলীপ রাই এবং রিংকু সিং বৈঠকে যাননি। এখানেই শেষ নয়, এঁদের মধ্যে বিমা ভারতী, সুদর্শন, দিলীপ রাইয়ের মোবাইল ফোনও বন্ধ। এই চার বিধায়ক ছাড়াও ড. সজ্ঞীব পটনার বাইরে থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি। তবে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে।

দলীয় বিধায়কদের বৈঠকে ঐক্যের বার্তা দিয়ে নীতীশ কুমার বলেছেন, বিধানসভায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকেই ঠিক সময়ে বিধানসভায় উপস্থিত থাকতে হবে। সেখানে কোনও রকমের উত্তেজনা দেখানো যাবে না। তিনি আশা প্রকাশ করে বলেছেন, জেডিইউ-বিজেপি জোট আস্থা ভোটে জয়ী হবে।
জানা গিয়েছে, বিহারের মন্ত্রী তথা নির্দল বিধায়ক সুমিত সিং বৈঠক থেকে বেরিয়ে বলেছেন, সরকারপন্থী বিধায়করা ঐক্যবদ্ধ রয়েছেন। বৈঠকে না আসা চার বিধায়কও সঙ্গেই রয়েছেন বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে জিতেন রাম মাঞ্ঝির নেতৃত্বে হাম বিধায়কদের একটি বৈঠকও রবিবার হয়। সেখানে তিনি বলেছেন, চার বিধায়ক এনডিএ-র সঙ্গেই রয়েছে। বিধানসভায় তাঁরা সরকারের সমর্থনে দাঁড়াবেন।
উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভায় আসন সংখ্যা ২৪৩। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। এনডিএ-র পক্ষে রয়েছে ১২৮ জন বিধায়কের সমর্থন। এর মধ্যে বিজেপির ৭৮, জেডিইউয়ের ৪৫, হিন্দুস্তান আওয়ামি মোর্চার চার, এবং নির্দলীয় একজন। অন্যদিকে, বিরোধীদের পক্ষে রয়েছেন ১১৪ জন। সেখানে আরজেডির ৭৯, কংগ্রেসের ১৯ ও বামজোটের ১৬ জন বিধায়ক রয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications