দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলিতে শহিদ চার পুলিশকর্মী

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে পুলিশের উপরে আচমকা হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় অন্তত চারজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে পুলিশের উপরে আচমকা হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় অন্তত চারজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোপিয়ানের বোনাগাম এলাকায় পুলিশের উপরে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। তাতেই চারজনের প্রাণ গিয়েছে।

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি হামলা, শহিদ চার পুলিশকর্মী

ঘটনার খবর পেয়েই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। দুজন পুলিশ কর্মী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে দুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিন সকালে অনন্তনাগে দুই হিজবুল জঙ্গিকে নিকেশ করে পুলিশ। তার মধ্যে একজন আলতাফ আহমেদ দার। বহুদিন ধরে পুলিশের হিট লিস্টে তার নাম ছিল। এদিন নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নিরাপত্তা ফোর্সকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালায়। খানাবল এলাকার মুনিওয়ার্ড গ্রামে এনকাউন্টারে খতম করা হয় দুই জঙ্গিকে।

সেই তল্লাশি অভিযানের পাশাপাশি জঙ্গিরা পুলিশের উপরে গুলি চালায় সোপিয়ানের আহমারা ফল মান্ডিতে। সেই সময়ে পুলিশের গাড়ি খারাপ হওয়ায় তা সারাইয়ের কাজ চলছিল। গাড়ির পাশেই পুলিশকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। তাদের খুন করে অস্ত্র নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+