গগনযান মিশনের জন্য ১১ মাসের প্রশিক্ষণে রাশিয়ায় ৪ ভারতীয় নভোশ্চর
গগনযান মিশনের জন্য ১১ মাসের প্রশিক্ষণে রাশিয়ায় ৪ ভারতীয় নভোশ্চর
কয়েকদিন আগেই ইসরো প্রধান কে সিভান ঘোষণা করেন চলতি বছরে গগণযান ও চন্দ্রযান ৩ মিশনের জন্য চার ভারতীয় নভোশ্চরকে প্রশিক্ষণ দেবে রাশিয়া। দীর্ঘ পরীক্ষা নীরিক্ষা ও পর্যবেক্ষণের পর এর জন্য রাশিয়ার তরফে চার ভারতীয় সেনা আধিকারিককে বেছে নেওয়া হয় বলেও জানা যায়।

১২ জনের মধ্যে থেকে বাছা হয় চার জনকে
মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে প্রথম ভারতীয় অভিযানের জন্য মোট ১২ জনকে বেছে নিয়েছিল ইসরো। সেখান থেকেই অবশেষে চার জনকে বেছে নেয় রাশিয়া। সূত্রের খবর, আগামীতে এই চারজনকেই মহাকাশ যাত্রার জন্য প্রশিক্ষণ দিতে চলেছে তারা।
চলবে ১১ মাসের প্রশিক্ষণ
এদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেন এই গগণযান মিশনের জন্য যে চার নভোশ্চরকে বাছা হয়েছে তাদের ১১ মাসের একটি প্রশিক্ষণ হবে রাশিয়াতে। এই প্রসঙ্গে একটি বিবৃতিতে এক বিবৃতিতে পরমাণু ও মহাকাশ গবেষণা ক্ষেত্রের এই প্রতিমন্ত্রী বলেন রাশিয়ায় তাদের এই বিষেষ প্রশিক্ষণ জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, "রাশিয়ায় ১১ মাস প্রশিক্ষণের পরে, নভোশ্চরেরা ভারতে একটি মডিউল-ভিত্তিক প্রশিক্ষণও পাবেন। তার মধ্যে তাঁরা ইসরো প্রস্তুত নকশার ক্রু এবং পরিষেবা মডিউল সম্পর্কেও বিশদে জানবেন ও পরিচালনা করতে শিখবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications