হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ হল অটল বিহারী বাজপেয়ীর নামে
হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে।
হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে। গত ১৬ অগাস্ট ৯৩ বছর বয়সে বাজপেয়ী দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হন। তারপরই অটল বিহারীর নামেই 'মিশন অটল' নামে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন পর্যদ ও নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিয়ারিংয়ের যৌথ উদ্যোগে একটি দল গঠন করে এই অভিযান চালানো হয়।

অভিযানের সূচনা
গত ৪ অক্টোবর এই অভিযানের সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। শনিবার পর্বতারোহনের পর পর্বতারোহীরা তেরঙা পতাকা উত্তোলন করেন।

চারটি শৃঙ্গের নামকরণ
মোট চারটি পর্বতশৃঙ্গে আরোহন করা হয়। সেগুলি যথাক্রমে ৬৫৫৭ মিটার, ৬৫৬৬ মিটার, ৬১৬০ মিটার ও ৬১০০ মিটার উচ্চ। সেগুলির নাম অটল - ১, অটল - ২, অটল - ৩ ও অটল - ৪ দেওয়া হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের কাছাকাছি অবস্থিত বলে জানা গিয়েছে।

অটলের পর্বত প্রেম
অটল বিহারী বাজপেয়ী নিজে প্রকৃতি ও পর্বত ভালোবাসতেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই পর্বতাভিযান সেপ্টেম্বরে পরিকল্পনা করা হয়। সেই প্রস্তাব পাঠানো হয় উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন বোর্ডে। তারপর তা মঞ্জুর হলে পর্বতারোহন করা হয়েছে।

নথিভুক্ত হয়েছে নাম
মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরে ১৫ দিনের পর্বতারোহন শুরু হয়। অটল বিহারীর নামে যে পর্বতগুলির নামকরণ করা হয়েছে সেগুলি সার্ভে অব ইন্ডিয়ায় নথিভুক্তও করা হয়ে গিয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications