যুদ্ধ জারি অভিনন্দনের ঘরে ফেরার দিনেও! সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ চারজন

অভিনন্দন বর্তমানের ঘরে ফেরার দিনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। কুপওয়ারা সেক্টরে গুলির লড়াই দুই জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হলেও প্রাণ খোয়াতে হল দুই সিআরপিএফ জওয়ান ও দুই পুলিশ অফিসারকে।

পাকিস্তানের হাতে বন্দি ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের ঘরে ফেরার দিনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। কুপওয়ারা সেক্টরে গুলির লড়াই দুই জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হলেও প্রাণ খোয়াতে হল দুই সিআরপিএফ জওয়ান-সহ চারজনকে। নিহতদের দুই জওয়ান ছাড়াও রয়েছেন দুই পুলিশ অফিসার। এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে প্রাণহানি ঘটে এক সাধারণ নাগরিকেরও।

যুদ্ধ জারি অভিনন্দনের ফেরার দিনেও, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন চারজন

এদিন ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরছেন বীর সেনা অভিনন্দন বর্তমান। দেশের সবার নজর এখন সেদিকে। সেই সুযোগ কাজে লাগাতে কুপওয়ারায় জঙ্গিহানা ঘটে। একেবারে নাটকীয় কায়দায় জঙ্গিরা হামলা চালায়। জানা গিয়েছে, দুই জঙ্গি মারা যাওয়ার ভান করে পড়েছিল মাটিতে। তাঁদের দেহ উদ্ধার করতে যায় জওয়ান। তখনই তাঁরা উঠে পড়ে গুলি চালায়।

জঙ্গিদের সঙ্গে সিআরপিএফ জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হন জওয়ানরা। কিন্তু ভারতের দুই জওয়ান ও দুই পুলিশ আধিকারিককে শহিদ হতে হয় এই গুলির লড়াইয়ে। আরও কয়েকজন গুরুতর জখম হন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। চারদিনে মোট ৪৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়। শুধু কুপওয়ারা সেক্টরে নয়, মেন্ধর, বালাকোট, কৃষ্ণঘাঁটিতেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হয়। তার মধ্যে গুলির লড়াইয়ে কুপওয়ারা সেক্টরে শহিদ হতে হয় ভারতীয় জওয়ানদের। প্রাণ হারান সাধারণ নাগরিকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+