Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত চার

২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত চার

২০০৮ সালে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বুধবার ৪ জনকে দোষী সাব্যস্ত করল জয়পুরের বিশেষ আদালত। এই ঘটনায় ৫ জনকে আদালতে তোলা হলে মহম্মদ সারভার আজমি, মহম্মদ সইফ, মহম্মদ সলমন, ও সইফুল রহমান নামে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি অজয় কুমার শর্মা।

২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত চার

পাশাপাশি যথোপোযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান অপর এক সন্দেহভাজন শাহবাজ হুসেন। হুসেনের বিরুদ্ধে এই বিস্ফোরণ সংক্রান্ত একাধিক তথ্য ইমেলের মাধ্যমে চালাকালীন অভিযোগ করা হয়েছিল। ২০০৮ সালে জয়পুরের ওই মর্মান্তিক বোমা বিস্ফোরণে প্রায় ৭০ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে অসমর্থিত সূত্রে খবর, এই ঘটনায় অনেকেই জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকলকে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে।

২০০৮ সালের ১৩ মে পরপর আটটি ধারাবাহিক বিস্ফোরণ কেঁপে উঠেছিল জয়পুর। মূলত মানক চক ও কোতওয়ালি থানা সংলগ্ন এলাকাতেই বিস্ফোরণ গুলি ঘটেছিল বলে জানা যায়। এরপর এই ঘটনার তদন্তে নামে রাজস্থান এসটিএস। তদন্ত শেষে মোট ৫ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারী গোয়েন্দা আধিকারিকেরা। এরপরই প্রায় ১১ বছর পর এই মামলার প্রেক্ষিত রায় ঘোষণা করে জয়পুরের বিশেষ আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+