হঠাৎ আগুনে ভস্মীভূত পটনা-মোকামা প্যাসেঞ্জারের চারটি বগি
আগুনে ভস্মীভূত হয়ে গেল পটনা-মোকামা প্যাসেঞ্জারের চারটি বগি। রেল ইয়ার্ডে-এ দাঁড়িয়ে থাকা অবস্থায় মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। হতাহতের কোনও খবর নেই।
আগুনে ভস্মীভূত হয়ে গেল পটনা-মোকামা প্যাসেঞ্জারের চারটি বগি। রেল ইয়ার্ডে-এ দাঁড়িয়ে থাকা অবস্থায় মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। হতাহতের কোনও খবর নেই।

পাটনা-মোকামা মেমু প্যাসেঞ্জার ট্রেন মোকামা স্টেশনে ঢুকেছিল মঙ্গলবার রাত ১১ টা নাগাদ। এরপর মোকামা স্টেশনের রেল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় ট্রেন টিকে। রাত একটা নাগাদ দুটি বগি থেকে আগুনের শিখা দেখা যায়। সেই সময় আগুন নেভানোর চেষ্টা করা হলেও একাধিক বগিতে তা ছড়িয়ে পড়ে।
পূর্ব-মধ্য রেলের মুখপত্র রাজেশ কুমার মধ্যরাতের আগুনে বগি ভস্মীভূত হওয়ার কথা জানিয়েছেন। পরে আগুন যে নিয়ন্ত্রণে আনা হয়, সেই কথাও জানিয়েছেন পূর্ব-মধ্য রেলের মুখপত্র। বগিতে আগুন লাগার জেরে কোনও হতাহতের খবর নেই। ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়েনি।

Click it and Unblock the Notifications