তামিলনাড়ুর গ্রামে পরিত্যক্ত গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৪ শিশুর

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত চার শিশুর বয়স ৪ থেকে ১০ বছরের মধ্যে। এদের নাম নাম কে ইসাক্কিয়াম্মল (৮), এ মুথাঝাগু (১০), মোসেস (৭) ও পি আদি (৪)। বেদান্তমে একটি উৎসব উপলক্ষে পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিল ওই চার শিশু। খেলতে খেলতে, ফাঁকা জায়গায় চলে যায় তারা। সেখানে এক ব্যক্তি তাঁর গাড়ি রেখেছিলেন। গাড়িটি খোলাই ছিল।
খেলতে খেলতে ওই ৪ শিশু গাড়িতিটে উঠে পড়ে। খেলতে খেলতে, লাফালাফিতে গাড়ির দরজা আচমকাই বন্ধ হয়ে যায়। পুরনো গাড়ি হওয়ায় গাড়ির দরজাটি বেকায়দায় আটকে যায়। মুথাঝাগু ও অন্যন্য শিশুরা বারবার দরজা খোলার চেষ্টা করলেও অসফল হয় তারা। গাড়ির ভিতরেই দমবন্ধ হয়ে মারা যায় তারা।
সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। দুপুর দেড়টা নাগাদ পরিবারের সদস্যরা হঠাৎ লক্ষ করেন ওই চার শিশু নিখোঁজ। এর পরই শিশুদের খোঁজ শুরু করে তারা। পরে ওই গাড়ি থেকে শিশুদুর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই গাড়িটি ওই জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে কারোর চোখে পড়েনি বিষয়টি।












Click it and Unblock the Notifications