বিহারে শিশুকন্যাকে বিবস্ত্র করার চেষ্টা, ভাইরাল হল ভিডিও, ধৃত চার

বেশ কয়েকজন যুবক একটি নাবালিকাকে ঘিরে ধরেছে। হাসতে হাসতে জোর করে তার জামা-কাপড় খুলে নেওয়ার চেষ্টা করছে।

বেশ কয়েকজন যুবক একটি নাবালিকাকে ঘিরে ধরেছে। হাসতে হাসতে জোর করে তার জামা-কাপড় খুলে নেওয়ার চেষ্টা করছে। মেয়েটি তাদের কবল থেকে পালাতে চাইলে তার ওপর জোর খাটাচ্ছে। শুনশান এলাকা নয়, পথচারীও আছে। কিন্তু মেয়েটির কান্না শুনেও তাকে সাহায্য করতে না চেয়ে তারা ঘটনার ভিডিও তুলেছে। সেই ভিডিও শনিবার রাত থেকে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ক্লিপটি খতিয়ে দেখে সোমবার ওই ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিহারের জেহানাবাদ জেলার ঘটনা।

বিহারে শিশুকন্যাকে বিবস্ত্র করার চেষ্টা

পাটনা জোনাল আইজি নায়ির হাসনাইন খান জানিয়েছেন, 'আটক চারজনের মধ্যে দুজনের মুখ ভিডিয়োয় থাকা দুজনের সঙ্গে মিলে গেছে। আর বাকি দুজন ভিডিও করছিল। এই চারজনকে জেরা করে আরও চার-পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের সন্ধানে খোঁজ চলছে।'

শনিবার রাতে এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও সামনে আসতেই সক্রিয় হয় পুলিশ। এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ভিডিওটিতে বেশ কয়েকটি মোটর বাইক দেখা গিয়েছিল। সেই মোটরবাইকগুলির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে পুলিশ। জেহানাবাদ পুলিশের এসএইচও এসকে সিং জানান, 'ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫১১ (মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ) এবং পকসো আইনের ৮ ধারা (যৌন হেনস্থা)-য় এফআইআর করা হয়'।

ডিএসপি মণীশ বলেন, 'আক্রান্ত নাবালিকা বা কেউ অভিযোগ না করলেও ভিডিওটির ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাটি কোথায় ঘটেছে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু বাইকের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরেই তদন্তের কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+