গ্রেফতার হতে পারেন তরুণ তেজপাল, জানাল গোয়া পুলিশ

ক্ষমা চেয়ে ওই সাংবাদিকের কাছে পাঠানো তেজপালের ই-মেলই প্রমাণ : গোয়া পুলিশ
দিল্লি পৌছে তহেলকার অফিসে যাবেন গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের চারজনের একটি সদস্য দল। এর পর দিল্লিতে তেজপালের বাড়িতেও হানা দিতে পারেন তাঁরা। ওই সাংবাদিকের কাছে মঙ্গলবার তরুণ তেজপাল ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়ে যে ই-মেইল পাঠিয়েছেন সেটাই যে একটা বড় প্রমাণ হিসাবে গণ্য করা হবে বলেও গোয়া পুলিশের তরফে জানানো হয়েছে।
গতকালই তেজপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, সম্প্রতি গোয়ার একটি হোটেলে তহেলকারই এক তরুণী সাংবাদিকের ওপর যৌন নির্যাতন চালান তেজপাল৷ অভিযোগের ভিত্তিতে তেজপাল অনুরোধ করেছিলেন যে হোটেলে ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ আগে দেখা হোক। তার পর তদন্ত এগোক।
তেজপালের সেই অনুরোধে আমল করেই হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠিয়েছে গোয়া পুলিশ। গোয়া পুলিশের বিশেষ দল তেজপাল ও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা সাংবাদিকের পাশাপাশি তহেলকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরির বক্তব্যও রেকর্ড করবে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।












Click it and Unblock the Notifications