দুর্নীতি-পরিবারতন্ত্রের বিরুদ্ধে সংকল্পবদ্ধ দল! বিজেপির প্রতিষ্ঠা দিবসে আর কী বললেন প্রধানমন্ত্রী মোদী

ছোট চিন্তা-ছোট স্বপ্ন কংগ্রেসের সংস্কৃতি। পরিবারতন্ত্র বিরোধীদের পরিচয়। দলের প্রতিষ্ঠা দিবসে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন বিজেপি সংকীর্ণ রাজনীতি করে না। কাশ্মীর ও উত্তর-পূর্বে শান্তির সূর্যোদয় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিরোধীরা কখনই ভারতে পারেনি ৩৭০ ধারা বিলোপ হতে পারে।

তিনি আরও বলেছেন দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপি সংকল্পবদ্ধ। তিনি দাবি করেছেন, বিজেপি দেশের গণতন্ত্র ও সংবিধানকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছে। কিন্তু অন্য দলগুলি সামাজিক ন্যায়ের নামে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে বলেও দাবি করেন তিনি।

নরেন্দ্র মোদী

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন ইউপিআইএ- রেকর্ড লেনদেন হয়েছে। কংগ্রেস কোনও সময় মহিলাদের কথা ভাবেনি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

বিজেপির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে যা ঘটেছিল, তাতে শুধুমাত্র দেশের প্রহরীর পরিবর্তন হয়নি। শতাব্দীর দাসত্ব থেকে বেরিয়ে এসে নতুন যুগের সূচনা হয়েছিল। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, ব্রিটিশরা ১৯৪৭ সালে দেশ ছাড়লেও কিছু মানুষের মধ্যে দাসত্বের মানসিকতা বজায় ছিল। দেশের জনগণকে তারা গোলাম হিসেবে বিবেচনা করত।

বিরোধীদের নিন্দা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তারা এতটাই হতাশ এবং অসহায় হয়ে পড়েছেন যে তারা এখন বলছেন মোদী তেরি কবর খুদেগি। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস কেবল ছোট চিন্তা ও ছোট স্বপ্নের কথা বলে। কিন্তু বিজেপির স্বপ্ন বড়। সেগুলি অর্জন করতে কঠোর পরিশ্রমের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কোনও রাজনৈতিক দল ন্যায়বিচার নিয়ে রাজনীতি করেছে। আবার কেউ কেউ পরিবার নিয়ে রাজনীতি করেছে। তবে বিজেপির মধ্যে সেরকম কোনও বৈষম্য নেই বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন কংগ্রেসের সংস্কৃতি হল পরিবারের রাজনীতি। কিন্তু বিজেপির রাজনৈতিক সংস্কৃতি গল সবাইকে একসঙ্গে নিয়ে চলা।

প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি দুর্নীতি ও আইনশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করার জন্য ভগবান হনুমানের থেকে অনুপ্রেরণা পায়। হনুমানজির মূল্যবোধ ও শিক্ষা থেকে দল ও দলের কর্মীরা অনুপ্রেরণা লাভ করে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আজকের ভারত বড় চ্যালেঞ্জের মোকাবিলায় অনেক বেশি সজ্জিত।

বিজেপির প্রতিষ্ঠা দিবস

এদিন সকালে নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, হাজার হাজার বিজেপি কর্মীর পরিশ্রমের ফলে ২০২৪-এ ফের ক্ষমতায় আসবে বিজেপি। ২০২৪-এ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+