নেতাজিকে ভারতরত্ন দেওয়ার বিরোধিতায় ফরওয়ার্ড ব্লক

এ বার নেতাজিকে ভারতরত্ন দেওয়া হবে, এই জল্পনা শুরু হতেই ফরওয়ার্ড ব্লকে মতপার্থক্য দেখা দেয়। একাংশ বলেন, ভারতরত্ন দেওয়া হলে আপত্তি নেই। কিন্তু যেন 'মরণোত্তর' ভারতরত্ন দেওয়া না হয়। বাকিরা বরং কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছিলেন। শেষ পর্যন্ত মতভেদ ঘুচিয়ে ফরওয়ার্ড ব্লক নেতারা বলেন, ভারতরত্ন না দিয়ে বরং ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেছেন, "নেতাজিকে ভারতরত্ন দেওয়া মানে তাঁর অবমাননা। অন্যদের সঙ্গে এক বন্ধনীতে তিনি কী করে থাকবেন? দেশের স্বাধীনতা আন্দোলনে ওঁর অবদানের সঙ্গে কারও তুলনাই হয় না। নেতাজির অবদানকে স্বীকৃতি দিতে হলে তাঁর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করা হোক।"
তিনি আরও বলেন, "অটলবিহারী বাজপেয়ী নিয়োগ করেছিলেন মনোজ মুখোপাধ্যায় কমিশন। সেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীকে। কেন্দ্রীয় সরকারের কাছে ৯৮০টি গোপন ফাইল রয়েছে বলে জানি। সেইগুলিতে নেতাজিকে নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে। ফাইলগুলি জনসমক্ষে আনা হোক। লালকেল্লায় একটা আইএনএ মেমোরিয়াল তৈরি করা হোক। তবেই এই মানুষটিকে যোগ্য সম্মান জানানো হবে।"
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ১৯৪৬ সালের বিমান দুর্ঘটনায় 'মৃত' প্রমাণ করতে জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধী চেষ্টার কসুর করেননি। কিন্তু অটলবিহারী বাজপেয়ী ক্ষমতায় এসে বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গড়েছিলেন। সেই কমিশন বিস্তর অনুসন্ধানের পর এই মর্মে সিদ্ধান্ত ঘোষণা করেছিল, বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু মারা যাননি। ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী ফের ক্ষমতায় ফিরলে হয়তো নেতাজির অন্তর্ধান সম্পকে চূড়ান্ত কিছু জানা সম্ভব হত। কিন্তু সেই বছর লোকসভা ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এসেই খারিজ করে দিয়েছিল সংশ্লিষ্ট কমিশনের রিপোর্ট।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications