Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিটি গঠন, কী বার্তা দিলেন অমিত শাহ?

বাংলাদেশে অস্থির পরিস্থিতি রয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে বিভিন্ন জায়গায়। এই খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। ভারতের পক্ষ থেকে এবার সেই বিষয়ে বড় পদক্ষেপ করা হল।

ভারত - বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা এখন অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই পর্যবেক্ষণের জন্য কমিটি গঠন করা হল। এই কমিটির দায়িত্ব থাকবে বাংলাদেশের সংখ্যালঘু, সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা৷

Amit shah

শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে একটি বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে অমিত শাহ এই বিষয়ে তথ্য দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার, ভারত - বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে।

এই কমিটির নেতৃত্ব দেবেন এডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স ( ইস্টার্ন কমান্ড)। এই কমিটি কী কাজ করবে? বাংলাদেশ থেকে আসা ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে৷ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, অন্যান্যদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করবে।
বাংলাদেশ সীমান্ত দিয়ে কারা এই দেশে আসবে? সেই বিষয়ে সীমান্তে নজরদারি থাকবে।

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যাতে আক্রমণ নেমে না আসে। এই বিষয়ে পড়শি দেশের সঙ্গে যোগাযোগ করা হবে। ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি সরকার। ওপার থেকে আসা সংখ্যালঘু হিন্দুদের কি এখানে বাসস্থান দেওয়া হবে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে৷

সীমান্তে বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। যাতে কোনও অনুপ্রবেশ করতে না পারে, তা দেখা হচ্ছে। শুধু আক্রান্তরাই নয়, এই সময় জঙ্গি, অপরাধীরাও সীমান্ত পেরিয়ে ভারতের চলে আসতে পারে। এই সব আটকানোর জন্য অতন্দ্র পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তার মধ্যে বহু জায়গায কাঁটাতার বিহীন। ফলে অনুপ্রবেশ কী করে আটকানো যাবে? তাই নিয়েও যথেষ্ট চর্চা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+