তরুণদের অনুপ্রাণিত করতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ডব্লুডব্লুই তারকা দ্য গ্রেট খালি
তরুণদের অনুপ্রাণিত করতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ডব্লুডব্লুই তারকা দ্য গ্রেট খালি
ভারতীয় জনতা পার্টির শক্তি দ্বিগুণ করতে এবার দলে যোগ দিলেন পেশাদার কুস্তিগীর ও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) তারকা দলীপ সিং রাণা, যিনি দ্য গ্রেট খালি নামে পরিচিত। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।

এদিন খালি খুব সকালেই দিল্লিতে বিজেপির সদর দফতরে এসে পৌঁছান এবং দুপুর ১টা নাগাদ অন্তর্ভুক্তি অনুষ্ঠানের মাধ্যমে খালিকে দলে স্বাগত জানানো হয়। ৪৯ বছরের গ্রেট খালি প্রাক্তন ভারউত্তোলন চ্যাম্পিয়ন, যিনি ভারতের প্রথম কুস্তিগীর যিনি ডব্লুডব্লুই-তে অংশ নিয়েছেন। ৭.১ ফুট লম্বা ও ৩৪৭ পাউন্ড ওজনের খালি ২০০৬ সালে প্রথম ভারতীয় পেশাদার রেসলার হিসেবে ডব্লুডব্লুই–এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ডব্লুডব্লুই–তে পেশাদার কুস্তিগীর হিসাবে খালি বেশ কিছু খ্যাতনামা রেসলিং তারকাকে নাকানি চোবানি খাইয়ে ২০০৭ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব জেতেন। আন্ডারটেকার, জন সিনা, ব়্যান্ডি অর্টেন–এর মতো বিভিন্ন রেসলারদের পরাজিত করেছিলেন তিনি। ডব্লুডব্লুইতে তাঁর সফলতার পর গ্রেট খালি একাধিক হলিউড সিনেমায় ক্যামিওর চরিত্রে অভিনয় করেন। তিনি রিয়্যালিটি শো বিগ বসেও অংশ নিয়েছিলেন। এই মুহূর্তে বছরভর ডব্লুডব্লুই থেকে বেতন পান প্রায় ৭ কোটি টাকা। বোনাস পান ২ কোটি ১৪ লক্ষ টাকা এবং ব্র্যান্ড এনডর্সমেন্ট প্রায় ১৮ লক্ষ। হিমাচল প্রদেশের সিরমোর জেলার ধিরাইনা গ্রামের এক গরিব পাঞ্জাবি রাজপুত পরিবারে জন্ম খালির। ডব্লুডব্লুই থেকে অবসর নেওয়ার পর, তিনি কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্ট খোলেন, এটি একটি ভারতীয় পেশাদার কুস্তি প্রচার ও প্রশিক্ষণ অ্যাকাডেমি।
#WATCH Professional wrestler Dalip Singh Rana, also known as The Great Khali, joins BJP in Delhi pic.twitter.com/BmB7WbpZzx
— ANI (@ANI) February 10, 2022
বিশ্বখ্য়াত রেসলার হিসাবে, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন খালি। তবে তার হৃদয় এখনও খাটি দেশি। বাড়িতে তৈরি ডাল, ভাত, সবজিই তার বেশি পছন্দ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সর্ষের শাকের সঙ্গে মকাইয়ের রুটি তার বিশেষ পছন্দের। খালি তাঁর নিজের চেহারাকে ধরে রাখতে বাইরের জাঙ্ক ফুড, চা–কফি, কোল্ডড্রিঙ্কস এড়িয়ে চলেন। দুধ, ডিম, চিকেন জাতীয় বাড়িতে রান্না করা খাবারই তিনি খান। বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরের শক্তি বাড়াতে সফল হন কিনা খালি এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications