প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়পাল রেড্ডি প্রয়াত, বরিষ্ঠ নেতার প্রয়াণে শোকপ্রকাশ কংগ্রেসের
বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস জয়পাল রেড্ডি প্রয়াত হলেন শনিবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর দুই পুত্র ও এক কন্যা রয়েছেন।
বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস জয়পাল রেড্ডি প্রয়াত হলেন শনিবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর দুই পুত্র ও এক কন্যা রয়েছেন। রেড্ডি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। শনিবার রাতে তিনি তেলেঙ্গানার এআইজি হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে এআইজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কংগ্রেস জানায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডির প্রয়াণে আমরা মর্মাহত।
কংগ্রেসের এই প্রবীণ নেতা পাঁচবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন, এছাড়া দু'বার রাজ্যসভার সাংসদ হন। তার আগে চার বার বিধায়কের দায়িত্ব পালন করেন অন্ধ্রপ্রদেশ বিধানসভায়। কংগ্রেসের তরফে তাঁর পরিবার এবং আত্মীয়-পরিজন বর্গের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়েছে।
Telangana: Former Union Minister and Congress leader, Jaipal Reddy, passes away in Hyderabad. (File pic) pic.twitter.com/kqbCJAH7jH
— ANI (@ANI) July 27, 2019
১৯৪২ সালের ১৬ জানুয়ারি তেলঙ্গানার মাহবুবনগর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনি হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। তিনি রাজনৈতিক কর্মজীবনের শুরুতে সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন। তবে ১৯৭৫ সালে জরুরি অবস্থার প্রতিবাদ করে দল ছাড়েন যোগ দেন জনতা দলে। তারপর ফের তিনি কংগ্রেসে ফিরে আসেন।












Click it and Unblock the Notifications