আবারও ধাক্কা কংগ্রেসে! গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-প্রদেশ সভাপতির যোগদান বিজেপিতে
প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও তাঁর ছেলে নকুল নাথ বিজেপিতে যোগদান না করলেও, লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসে। শনিবার বিজেপিতে যোগ দিলেন মধ্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মনমোহন সিং মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সুরেশ পাচৌরি। তিনি বিভিন্ন সময়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সুরেশ পাচৌরিকে দলে স্বাগত জানিয়ে শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেন, মহাত্মা গান্ধীর পরামর্শ অনুসারে কংগ্রেসকে সম্পূর্ণরূপে শেষ করে রাহুল গান্ধী নিঃশ্বাস ফেলবেন। কংগ্রেসের সব ভাল নেতারা দলের নেতৃত্বে দিশাহীনতায় ক্লান্ত হয়ে পড়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস বিলুপ্তির পথে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মধ্যপ্রদেশের বিজেপি সবাপতি বিডি শর্মা বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুরেশ পাচৌরি মধ্যপ্রদেশ কংগ্রেসের বড় নেতা ছিলেন। যেহেতু এমন একজন নেতার জন্য কংগ্রেসে জায়গা নেই, তাই তিনি বিজেপিতে যোগদান করলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করবেন।
একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা মননোহন সিং মন্ত্রিসভায় প্রতিরক্ষা উৎপাদন ও সরবরাহ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি কর্মী, জন অভিযোগ ও পেনশন এবং সংসদ বিষয়ক মন্ত্রকের (২০০৪-২০০৯) দায়িত্বে ছিলেন। চারবার তিনি কংগ্রেসের রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। ১৯৭২ সালে তিনি যুব কংগ্রেস কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি হন।
১৯৮৪ সালে সুরেশ পাচৌরি রাজ্যসভায় নির্বাচিত হন। ১৯৯০, ১৯৯৬ ও ২০০২ সালেও তিনি রাজ্যসভা নির্বাচিত হন। অন্যদিকে তিনি দু'বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ১৯৯৯ সালে তিনি ভোপাল থেকে উমা ভারতীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে হেরে যান। ২০১৩ সালে তিনি সুন্দরলাল পাটোয়ার ভাইপো সুরেন্দ্র পাটোয়ার কাছেও হেরে যান।
২০০৪ সালে তিনি রাজ্যসভার চিফ হুইপও ছিলেন। ২০০৮-২০২২ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications