কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী মনীশ তিওয়ারি! জোর জল্পনা দলের অভ্যন্তরে
কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন মনীশ তিওয়ারি,
সামনের মাসেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। সেই কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীশ তিওয়ারি প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। জানা গিয়েছে, তাঁর নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে কংগ্রেসের রাজ্য প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস একাধিবার দলের অভ্যন্তরে সংস্কারের দাবি জানিয়ে প্রতিবাদ করেছিলেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

কংগ্রেসের সভাপতি নির্বাচন
বৃহস্পতিবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার থেকে মনোনয়নের ফর্ম পাওয়া যাবে। মনোনয়ন ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। অক্টোবরে মনোনয়নগুলো ঝাড়াই বাছাই হবে বলে জানা গিয়েছে। ৮ অক্টোবর মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরেই কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৭ অক্টোবর সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৯ অক্টোবর ফলাফল হয়ে গিয়েছে।

সভাপতি নির্বাচনে সম্ভাবনা
কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে একাধিক রাজনৈতিক সম্ভাবনা দেখা গিয়েছে। একদিকে যেমন অশোক গেহলেট, শশী থারুরের এই নির্বাচনে অংশগ্রহণ করার জল্পনা দেখা দিয়েছে। তেমনি মুকুল ওয়ালনিক, পবনসাল কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। অশোক গেহলট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁক সঙ্গে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। তারপরেই তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেন। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেবেন। তবে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার করেছেন বলে অভিযোগ।

সোনিয়া গান্ধীর অবস্থান
কংগ্রেসের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সোনিয়া গান্ধী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচন সুস্থ স্বাভাবিকভাকে হোক। তবে তিনি কোনও প্রার্থীকে সমর্থন করবেন না তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর সোমবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে কী বিষয়ে বৈঠক করেছেন জানা যায়নি। তবে সভাপতি নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন বলে জল্পনা উঠেছিল। সেই জল্পনা অস্বীকার করে তিনি বলেন, তিনি শুধু দলে সভাপতি নির্বাচন চেয়েছিলেন। নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি।

নির্বাচনে নেই গান্ধী পরিবার
বৃহস্পতিবার কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং বলেন, সভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের কোনও সদস্য অংশগ্রহণ করছেন না। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে বার বার পরিবারতান্ত্রিক দলের অভিযোগ উঠছে। এর বিরোধিতা করেই গান্ধী পরিবারের কেউ অংশগ্রহণ করবেন না। তবে গান্ধী পরিবারের অবদান কংগ্রেসে কখনও শেষ হবে না। গান্ধী পরিবারের অনেক ত্যাগ রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications