জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ইসুদান গড়বী গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ঘোষণা আপের

জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ইসুদান গড়বী গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ঘোষণা আপের

গুজরাতে ভোটের দিন ঘোষণার একদিন পরেই আপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন। প্রাক্তন টিভি সঞ্চালক ইসুদান গড়বী আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। ভোটের দিন ঘোষণার আগে থেকেই আপ বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে। গুজরাতে ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় নির্বাচন হবে। ৮ ডিসেম্বর গুজরাত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

আপের মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচন

আপের মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচন

২৯ অক্টোবর গুজরাতের একটি জনসভায় রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী প্রার্থী বেছে নেওয়ার জন্য আবেদন করেন। এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল একটি ফোন নম্বর ও ইমেল আইডি চালু করেন। আপের তরফে জানানো হয়, ৩অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের মানুষ আপের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে পছন্দের মানুষের নাম জানাতে পারবেন। ৪ তারিখে আপের তরফে মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আপের মুখ্যমন্ত্রী প্রার্থী হলেন গুজরাতের টেলিভিশনের প্রাক্তন সঞ্চালক ইসুদান গড়বী । তিনি প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়েছেন।

কে ইসুদান গড়বী

কে ইসুদান গড়বী

ইসুদান গড়বী গুজরাতের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ছিলেন। গত বছরের জুন মাসে তিনি আপে যোগ দেন। গাভধি একজন কৃষক পরিবারের ছেলে। গুজরাতে অনগ্রসর জাতি থেকে উঠে আসা ব্যক্তি। তিনি প্রবল প্রতিকূলতাকে জয় করে গুজরাতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক হয়েছিলেন। গুজরাতে আপের মুখ্যমন্ত্রী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন দলের রাজ্যসভাপতি গোপাল ইতালিয়াও।

দায়িত্ব পেয়ে খুশি ইসুদান গড়বী

দায়িত্ব পেয়ে খুশি ইসুদান গড়বী

আপের তরফে মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম প্রকাশ করার পরেই ইসুদান গড়বী নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা মতো নম্র কৃষকের ছেলেকে অরবিন্দ কেজরিওয়াল এতবড় দায়িত্ব দিয়েছেন, তাতে আমি খুশি। আমি এই দায়িত্ব পালনের জন্য যথাযথ চেষ্টা করব। ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছেন। আমি এবার গুজরাতের বাসিন্দাদের আরও সুযোগ সুবিধা, তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করব। পাশাপাশি তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল আমাকে বলেছেন, আপনি দেশের সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেছেন। আপনার মতো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। আমি আপনার মতো মানুষ চাই। তবেই আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারব।

গুজরাতে আক্রমণাত্মক প্রচার আপে

গুজরাতে আক্রমণাত্মক প্রচার আপে

গুজরাত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের বহু আগে থেকে আপ প্রচার শুরু করেছে। আপের তরফে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও আপের তরফে গুজরাতের বাসিন্দাদের অযোধ্যা মন্দির দর্শনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুজরাতে সম্প্রতি মোরবি সেতু দুর্ঘটনায় ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আপ বিজেপি সরকারের দুর্নীতির জেরে দুর্ঘটনা বলে প্রচার শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+