সিপিএম-এর প্রতি ক্ষোভ! প্রাক্তন বাম মন্ত্রী যোগ দিলেন বিজেপি জোটে
ত্রিপুরার বর্ষীয়ান সিপিআই নেতা মনীন্দ্র রিয়াং যোগ দিলেন জেডিইউতে।
ত্রিপুরার বর্ষীয়ান সিপিআই নেতা মনীন্দ্র রিয়াং যোগ দিলেন জেডিইউতে। মনীন্দ্র রিয়াং মানিক সরকারের নেতৃত্বাধীন বাম সরকারের জেল মন্ত্রী ছিলেন। তাঁকে জেডিউই-এর তরফে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে।

জেডিউই-এর উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের সাধারণ সম্পাদক আসফাক আহমেদ খান বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউই প্রেসিডেন্ট নীতীশ কুমার মনীন্দ্র রিয়াংকে ত্রিপুরার রাজ্য সভাপতি নিযুক্ত করেছেন। একইসঙ্গে হরবাহাদুর দেববর্মাকে দলের পক্ষে রাজ্যের সহ সভাপতি নিযুক্ত করা হয়েছে।
২০০৫ সালে মন্ত্রী থাকাকালীন অবস্থায় বাম মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মনীন্দ্র রিয়াং। সেই সময় মন্ত্রিসভা ১৮ থেকে ১২ জন করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তও করা হয়েছিল। কিন্তু সিপিআইএম-এর ওপর থেকে তাঁর রাগ যায়নি। গত ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার আসন থেকে লড়াই করে হেরে যান মনীন্দ্র রিয়াং। এরপর থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।












Click it and Unblock the Notifications