দেশের প্রথম লোকপাল বাঙালি বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ, রাষ্ট্রপতির ঘোষণায় গর্বিত বাংলা
দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। মঙ্গলবার রাষ্ট্রপতি প্রাক্তন বিচারপতির নাম লোকপাল হিসেবে ঘোষণা করেছেন।
দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। মঙ্গলবার রাষ্ট্রপতি প্রাক্তন বিচারপতির নাম লোকপাল হিসেবে ঘোষণা করেছেন। সিলেকশন কমিটির সভায় প্রাক্তন বিচারপতির নাম উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে লোকপাল হিসেবে তাঁর নাম উঠে আসে। বাঙালি হিসেবে তাঁর মনোনয়ন ফের একবার বাংলাকে গর্বের আসনে বসাল।

উল্লেখ্য, জাস্টিস ঘোষের নাম সিলেকশন কমিটির সভায় উঠে আসার পর প্রথম লোকপাল হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, তা একপ্রকার চূড়ান্ত হয়ে যায়। শুধু রাষ্ট্রপতির ঘোষণার অপেক্ষা ছিল। এদিন তাও হয়ে গেল। জাস্টিস ঘোষ হলেন প্রথম লোকপাল।
Justice Pinaki Chandra Ghose appointed as Lokpal by President of India, Ram Nath Kovind. pic.twitter.com/35y2Fgyajm
— ANI (@ANI) March 19, 2019
তিনি ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। উল্লেখ্য, দেশের নানা দুর্নীতির বিরুদ্ধে সুবিচার পেতে পাঁচ বছর আগে লোকপাল আইন তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশ পাচ্ছে প্রথম লোকপাল। আর প্রথম লোকপাল কমিটির চেয়ারম্যান হলেন এক বাঙালি। সাংসদ-নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার করবেন তিনি।












Click it and Unblock the Notifications