রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন ‘র’-এর প্রাক্তন প্রধান, বড় সাফল্য দিল্লির বুকে

এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও বহু সমাজকর্মী পা মিলিয়েছিলেন রাহুলের পরিক্রমায়।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শামিল হলেন র-এর প্রাক্তন প্রধান এএস দুলাত। এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও বহু সমাজকর্মী পা মিলিয়েছিলেন রাহুলের পরিক্রমায়। এবার রাহুলের পাশে হাঁটলেন র-এর প্রাক্তন প্রধান।

রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন ‘র’-এর প্রাক্তন প্রধান

মঙ্গলবার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র-এর প্রধান দিল্লিতে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। তারপরই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার বিশাল মিছিল নিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করেন। আর উত্তরপ্রদেশে প্রবেশ করতেই তা ভিন্ন মাত্রা পায়।

রাহুল গান্ধী তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন ৭ সেপ্টেম্বর। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তিনি এই যাত্রায় ১৫০ দিনে ৩৫৭০ কিলোমিটার পথ পরিক্রমা করবেন। ১২টি রাজ্য ২টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে যাবে এই পরিক্রমা।

ইতিমধ্যে তিনি ৮টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে গিয়েছেন। এদিন রাজধানী দিল্লি অতিক্রম করে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে রাহুলের ভারত জোড়ো। এদিন দিল্লিতে ভারত জড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর সঙ্গে শামিল হন র-এর প্রাক্তন প্রধান।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটি রাহুল গান্ধীর বিরাট সাফল্য যে, ভিন্ন ক্ষেত্রের মানুষ জন তাঁর ভারত জোড়ো যাত্রায় শামিল হচ্ছেন। র থেকে শুরু করে আরবিআইয়ের প্রাক্তন প্রধানরা আসছেন, বিভিন্ন জগতের গুণীজনরা আসছেন, সমাজকর্মীরা পা মেলাচ্ছেন। রাহুলের যাত্রাকে ঘিরে তৈরি হচ্ছে মহামিলনের মহাক্ষেত্র।

রাহুল গান্ধীর ভারত জোড়ো দিল্লিতে প্রবেশের দিনেই মহাত্মা গান্ধীর সঙ্গে স্বাধীনতা আন্দোলনে হাঁটা ৯০ বছরের করুণা মিশ্র শামিল হয়েছিলেন। তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছিল সেদিন। স্বাধীনতার লড়াইয়ে তিনি যখন মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৪। এখন তিনি ৯০। এখনও তিনি হাঁটছেন মহাত্মা গান্ধীর নাতির সঙ্গে এদেশের সংহতি রক্ষায়।

এদিন দিল্লি ছেড়ে যোগী-রাজ্যে প্রবেশের দিনেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানালেন খোদ রামমন্দিরের প্রধান পুরোহিত। সেটাও দৃষ্টান্ত হয়ে থাকল। রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সোনিয়া-পুত্র রাহুল গান্ধীকে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ভগবান রামের আশীর্বাদ রাহুল গান্ধীর সঙ্গে থাকবে। তিনি ভারত জোড়ো যাত্রার মাধ্যমে গোটা দেশকে এক সূত্রে বাঁধতে চাইছেন। তিনি এই কাজ করছেন দেশের উন্নতির জন্য। এ জন্য তিনি দেশবাসীর আশীর্বাদ পাবেন।

স্বাধীনভারত তো বটেই বিশ্বের ইতিহাসে দেশের সংহতি ও সম্প্রীতি রক্ষায় এদিন দীর্ঘতম যাত্রা। এত বড় যাত্রা এর আগে হয়নি। রাহুল গান্ধীর এ যাত্রার উদ্দেশ্য ছিল ঘৃণার বাজারে প্রেমের দোকাল খোলা। তিনি ভালোবাসা দিয়ে সমস্ত জাতিকে এক করে নিতে এই ভরাত জোড়োর সূচনা করেছিলেন। তিনি সেই কাজে অনেকাংশেই সফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+