প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকে
বছর শেষের শেষ লগ্নে ভারতের রাজনীতিতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হল না।
তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল বলেই জানা যায়। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি হাসপাতালের তরফে। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং।

রাজনীতিতে হঠাৎ এই ছন্দপতনে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। বিরোধী দলের হোক কিংবা কংগ্রেস পরিবারের সদস্য, প্রত্যেকেই মনমোহন সিং এর মৃত্যুতে শোকাহত। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করছেন প্রত্যেকেই। কেউ বা হাসপাতালে রওনা দিয়েছেন ইতিমধ্যেই।
এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, "ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-কে হারানোর জন্য শোক প্রকাশ করছে। বিনয়ী উত্স থেকে উঠে এসে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে উঠেছিলেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে কাজ করেছেন, বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে তার হস্তক্ষেপগুলি অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল, তিনি জনগণের উন্নতির জন্য ব্যাপক প্রচেষ্টা করেছিলেন"।
শোক জ্ঞাপন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ডঃ মনমোহন সিং জি, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি ভারতের অর্থনৈতিক ল্যান্ডস্কেপকে পরিবর্তন করেছিলেন। তার মৃত্যু সম্পর্কে জানতে পেরে গভীরভাবে বেদনাবোধ করছি। একজন পদ্মবিভূষণ পুরষ্কারপ্রাপ্ত এবং ১৯৯১ সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি, তিনি সাহসের সাথে আমাদের জাতিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে পরিচালনা করেছিলেন, বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য নতুন পথ খুলে দিয়েছিলেন সকলের জন্যে।
ভারতের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে, আমি ডক্টর সিং-এর সঙ্গে তাঁর বাসভবনে অর্থপূর্ণ, অন্তর্দৃষ্টিপূর্ণ কথোপকথনে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। অর্থনীতি সম্পর্কে তার গভীর উপলব্ধি, ভদ্র আচরণ এবং ভারতের অগ্রগতির প্রতি অটল অঙ্গীকার চিরকাল আমার স্মৃতিতে খোদাই করা থাকবে।
ডঃ সিং-এর মৃত্যুতে, ভারত একজন উচ্চ বুদ্ধিমত্তার নেতা এবং একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে হারাল। তাঁর উত্তরাধিকার চিরকাল ভারতবর্ষের বৃদ্ধির গতিপথকে নির্দেশ করবে। এই কঠিন সময়ে তার পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা"।
শোক প্রকাশ করে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তার সাথে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছি। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত, এবং দেশে তার দ্বারা যে আর্থিক সংস্কারের সূচনা হয়েছিল তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। দেশ তার স্টুয়ার্ডশিপ মিস করবে এবং আমি তার স্নেহ মিস করব। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা"।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, টুইট করে বলেছেন, "ভারত আজ তার অন্যতম সেরা রাষ্ট্রনায়ককে হারিয়েছে। ডঃ মনমোহন সিং-এর উত্তরাধিকার তাঁর প্রধানমন্ত্রী হিসাবে তার পালিত মেয়াদকে অতিক্রম করেছে। অর্থনৈতিক সংস্কারের একজন স্থপতি যা আমাদের দেশের ভবিষ্যতকে নতুন করে দিয়েছে, ড. সিং শান্ত শক্তির সাথে নেতৃত্ব দিয়েছিলেন। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার এবং সবার সাথে যারা এই গভীর ক্ষতির জন্য ব্যথীত"।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। কঠিন সময়ে ভারতের অর্থনীতি পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সেবা ও বুদ্ধির জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। ভারতের জন্য তাঁর অবদান, অগ্রগতি সবসময় মনে থাকবে। তার পরিবার এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা"।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেছেন, "নিঃসন্দেহে, ইতিহাস আপনাকে স্মরণ করবে। ডঃ মনমোহন সিং জি! প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে, ভারত একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, অপ্রতিরোধ্য সততার নেতা এবং অতুলনীয় মর্যাদার একজন অর্থনীতিবিদকে হারাল। তার অর্থনৈতিক উদারীকরণ এবং অধিকার-ভিত্তিক কল্যাণের নীতি গভীরভাবে কোটি কোটি ভারতীয়দের জীবন বদলে দিয়েছে"।
শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, বিজনেস টাইকুন তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও এদিন শোকজ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, "ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। ইতিহাস চিরকালের জন্য ১৯৯১ সালের পরিবর্তনমূলক সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সম্মান করবে। যা ভারতকে নতুন আকার দিয়েছে এবং বিশ্বের কাছে তার দরজা খুলে দিয়েছে"।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications