কংগ্রেস নেতার হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ভাই

এনডি২০০৫ সালে কংগ্রেস নেতা অধ্যাপক ভি জি পাটিলের খুনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়েই উঠে আসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ভাইয়ের নাম। ধৃত ব্যক্তিরা জানায়, এই অধ্যাপক পাটিলের খুনের মাস্টার মাইন্ডের ভাই গজেন্দ্র সিং পাটিলের নাম। মুম্বই থেকে ৪০০ কিলোমিটার দূরে জলগাঁওতে খুন করা হয় ওই কংগ্রেস নেতাকে। প্রথমে ইঁট পাটকেল ছুঁড়ে তাঁর গাড়িটি আটকানো হয়, পরে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির পদে ছিলেন প্রতিভা পাটিল।
সূত্রের খবর অনুযায়ী, জেলা কংগ্রেস কমিটির প্রধান নির্বাচনে অধ্য়াপক পাটিলের কাছে হেরে যান গজেন্দ্র। সেই রাজনৈতিক আক্রোশের জেরেই খুনের পরিকল্পনা করে গজেন্দ্র। পরে খুন করে। জলগাঁওয়ের আদালতে গজেন্দ্র পাটিলের নাম ওই খুনের অভিযুক্ত হিসাবে দায়ের করা রয়েছে।
এই হত্যাকাণ্ডের ২ বছর পর অর্থাৎ ২০০৭ সালে বম্বে হাই কোর্টের নির্দেশে এই মামলায় তদন্তের দায়িত্ব বর্তায় সিবিআই-এর উপর। প্রতিভা পাটিলের ভাই গজেন্দ্রর সঙ্গে এই হত্যাকাণ্ডে নাম ওঠে প্রাক্তন বিধায়ক উল্লাস পাটিলেরও।
মৃত অধ্যাপক পাটিলের স্ত্রী রজনী পাটিল অভিযোগ তোলে সিবিআই-এ উপর। তাঁর অভিযোগ, সিবিআই ইচ্ছাকৃতভাবে তদন্তে ঢিলেমি দিচ্ছে। এমনকী প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ভাইকেও রক্ষা করার চেষ্টা করছে সিবিআই।












Click it and Unblock the Notifications