ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়! রাষ্ট্রপতি ভবনে তুলে দেওয়া হবে সর্বোচ্চ নাগরিক সম্মান

ভারতরত্ন সম্মান পাচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮ অগাস্ট রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতরত্ন সম্মান পাচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮ অগাস্ট রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়! রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে তুলে দেওয়া হবে সর্বোচ্চ সম্মান

এবছরের জানুয়ারিতেই ভারতরত্ন সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছিল। প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরনোত্তর এই সম্মান প্রদান করা হবে সমাজকর্মী নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন, দশকের পর দশক ধরে রাজনীতিতে তাঁর অবদানের জন্য। দেশের শ্রীবৃদ্ধিতেও তাঁর অবদান রয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সমপর্যায়ের মানুষ দেশে কমই আছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

শুধু প্রধানমন্ত্রীই নন, প্রণব মুখোপাধ্যায়ের এই সম্মান প্রাপ্তির কথায় তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় তিনি কংগ্রেস সভাপতি ছিলেন। টুইট করে রাহুল বলেছিলেন, প্রণবদাকে অভিনন্দন। কংগ্রেস দলও এই সম্মান প্রাপ্তির জন্য গর্বিত। দেশের প্রতি তাঁর অবদানও রয়েছে যথেষ্ট, বলেছিলেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+