ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখোপাধ্যায় ! করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতির অস্ত্রোপচার সম্পন্ন
৮৪ বছর বয়সী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে করোনা আক্রান্ত , তা আগেই জানা গিয়েছিল। রাতের বুলেটিনে জানা গিয়েছে, তিনি আপাতত ভেন্টিলটের সাপোর্টে রয়েছেন। কারণ এদিন তাঁর মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতি করোনায় আক্রান্ত। তিনি নিজেই এনিয়ে টুইট করেছেন। জানিয়েছেন হাসপাতালে গিয়েছিলেন অন্য কারণে। সেই সময়ে করোনার পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে একটি অস্ত্রোপচার হয়। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা সম্পর্কিত কিছু সমস্যা চলছিল। যার জেরে এই অস্ত্রোপচার করতে হয়। এদিন সেনার রিসার্চ ও রেফারেল হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয়।












Click it and Unblock the Notifications