মোদীকে বার্তা, লোকসভা ভোটের আগেই নতুন দল গড়লেন এক সময়ের ‘সঙ্গী’ প্রবীণ

লোসকভার আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া নতুন দল গড়লেন। বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর দলের আত্মপ্রকাশ হল। সঙ্গে সঙ্গেই দলের নতুন নাম ঘোষণা করলেন তিনি।

লোসকভার আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া নতুন দল গড়লেন। বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর দলের আত্মপ্রকাশ হল। সঙ্গে সঙ্গেই দলের নতুন নাম ঘোষণা করলেন তিনি। তিনি জানিয়ে দিলেন, তাঁর নতুন দল অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ। তাঁর এই সংগঠন আদর্শ মেনে নতুন ভাবে কাজ করবে।

মোদীকে বার্তা, নতুন দল গড়লেন তাঁর এক সময়ের ‘সঙ্গী’

প্রবীণ তোগাড়িয়া জানিয়েছেন, তিনি যে লক্ষ্যে আগে কাজ করতেন, সেই লক্ষ্য নিয়েই চলবেন। তিনি আদর্শচ্যুত হবেন না। তাঁর লড়াই ছিল বিশ্বহিন্দু পরিষদের আদর্শচ্যুত হয়ে পড়ার বিরুদ্ধে। তিনি সেই কারণে আমরণ অনশনে বসেছিলেন। তাঁকে দলীয় পদ থেকে সরতে হয়েছিল। তিনি তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী মোদীর দিকেও।

শেষমেশ তাঁকে অন্ধকারে রেখে বিশ্ব হিন্দু পরিষদ নতুন সভাপতি নির্বাচিত করেছে। তাই সেই সংগঠন থেকে সরে এসে নতুন সংগঠন নিয়ে পথ চলবেন তিনি। তিনি আগামী ২৬ জুন অযোধ্যা যাবেন বলেও জানিয়েছেন। নতুন দল নিয়ে তিনি দেখিয়ে দিতে চান, আদর্শ মেনে চললে সঠিক কাজ করা যায়।

উল্লেখ্য, তাঁকে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর আহমেদাবাদে ১৭ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। এবার তিনি নতুন দল গড়ে একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপিকে একইসঙ্গে বার্তা দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+