দিল্লিতে আনা হল ভারতরত্ন কালামের মরদেহ, 'গার্ড অফ অনার'-এ বিদায় মিসাইল ম্যানকে!

গুয়াহাটি, ২৮ জুলাই : প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মরদেহ গুয়াহাটি থেকে দিল্লিতে বিশেষ বিমানে নিয়ে আসা হয়েছে। সোমবার শিলংয়ের আইআইএম-এ ভাষণ রাখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দিল্লির পালম বিমানবন্দরে উপস্থিত, বায়ুসেনা, নৌসেনা ও সেনাপ্রধান। উপস্থিত রাস্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর প্রমুখ। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রয়াত এপিজে আব্দুল কালাম, বয়স হয়েছিল ৮৩ বছর

শিলং, ২৭ জুলাই : চলে গেলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। সোমবার মেঘালয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন তিনি।

দিল্লিতে আনা হল ভারতরত্ন কালামের মরদেহ, 'গার্ড অফ অনার'-এ বিদায় মিসাইল ম্যানকে!

২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কালাম রাষ্ট্রপতি ছিলেন।সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শিলংয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তব্য রাখার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন কালাম। বেথনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ভারতের 'মিসাইল ম্যান'-এর।

কেন্দ্রের তরফে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমের একটি দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন কালাম। ছেলেবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৯৮ সালে ভারতের পোখরান ২ পরমানু পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতের অন্যতম বিশিষ্ট এই বৈজ্ঞানিক।

রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত জনপ্রিয়তা ও সাধারণ মানুষের ভালবাসা পেয়েছিলেন আব্দুল কালাম। ২০০৩ ও ২০০৬ সালে নিজের ৭০ বছর বয়সে এমটিভি ইযুথ আইকন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

ভারতরত্ন এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত আব্দুল কালামের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+