৭৩ বার বিদেশ দিয়ে মনমোহন সিং খসিয়েছেন মাত্র ৬,৭৬,৭৪,৩৩,৪৭৭ টাকা
২০০৪ থেকে ২০১৪, এই দশ বছর প্রধানমন্ত্রীর পদ আলোকিত করেছেন স্বনামধন্য অর্থনীতিবিদ মনমোহন সিং। কেন্দ্রে সরকারে থেকে দেশ শাসন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।
এই সময়ে অর্থাৎ ২২ মে ২০০৪ থেকে ১৭ মে ২০১৪ পর্যন্ত মোট ৭৩ বার বিদেশ সফর করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর সেই সফরগুলিতে মোট খরচ হয়েছে মাত্র ৬৭৬.৭ কোটি টাকা যা বহন করেছে ভারত সরকার। অর্থাৎ বকলমে আমজনতার পকেট থেকে গিয়েছে এই বিপুল অঙ্কের টাকা।

সম্প্রতি জনৈক রমেশ চাঁদ জোশী নামে একজন মনমোহনের বিদেশ সফরের খরচের হিসাব চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। সেই আবেদনেই সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর দফতর এই তথ্য জানিয়েছে।
একইসঙ্গে আরও জানানো হয়েছে যে ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোট ৩৬ বার বিদেশ সফর করেন মনমোহন সিং। এর মধ্যে ১৫ বার তিনি যান যেসময় সংসদের অধিবেশন চলছিল।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বিদেশ সফরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি ৬ বার গিয়েছেন মনমোহন সিং। তবে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা চিনের মতো প্রতিবেশী দেশে যাওয়ার প্রয়োজন পড়েনি তাঁর।
সবকটি ,সফরের মধ্যে ২০১২ সালে মেক্সিকো ও ব্রাজিল সফরেই সবচেয়ে বেশি ২৬.৯৪ কোটি টাকা খরচ হয়েছিল।
এর আগের প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর বিদেশ সফরের হিসাবও এখানে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, নিজের প্রধানমন্ত্রিত্বকালে ১৯৯৯-২০০৪ সালের মধ্যে তিনি ৩৫ বার বিদেশে গিয়েছেন। তাতে খরচ হয়েছে ১৮৫ কোটি টাকা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications