প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আগামীকাল, শবযাত্রা ঘিরে কিছু তথ্য
অটল বিহারী বাজপেয়ীর জীবনাবসানের সঙ্গে সঙ্গে অবসান হল দেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের। দেশের অন্যতম সফল এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।
অটল বিহারী বাজপেয়ীর জীবনাবসানের সঙ্গে সঙ্গে অবসান হল দেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের। দেশের অন্যতম সফল এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশে এদিন সন্ধ্যে আহ্বান করা হয় ক্যাবিনেটের বিশেষ বৈঠক। যেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রয়াত প্রাক্তন প্রধানমমন্ত্রীর প্রতি ।

এদিন ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে প্রয়াত হন এই খ্যাতনামা বিজেপি নেতা। এইমসে গত ৯ সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। এদিন দিল্লির এইমস থেকে তাঁর শবদেহ নিয়ে যাওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর দিল্লির বাসভবনে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাঁর দেহ শায়িত থাকবে সাকল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত। এরপর শবযাত্রা দিনদলায় উপাধ্যায় মার্গা দিয়ে এগিয়ে পৌঁছবে দিল্লির বিজেপির সদর দফতরে।সেখানে অটলবাহারী বাজপেয়ীর শবদেহ শায়িত থাকবে সকাল ন'টার পর থেকে। পরবর্তী পর্যায়ে শেষকৃত্য সম্পন্ন হবে দুপুর একটা নাগাদ। প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে রাজঘাটের কাছে। এদিকে, এমন এক দাপুটে রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক জগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি নেতারা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকস্তব্ধ হয়ে পড়েন অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে।
Delhi: Preparations underway at the residence of former PM #AtalBihariVajpayee, where his mortal remains will be brought shortly. pic.twitter.com/kWn00X9Dpt
— ANI (@ANI) August 16, 2018
West Bengal CM Mamata Banerjee arrives at former Prime Minister #AtalBihariVajpayee's residence, where his mortal remains are kept. pic.twitter.com/ngVvygwBMw
— ANI (@ANI) August 16, 2018
কার্গিল যুদ্ধ থেকে পোখরান পরমাণু নীরিক্ষণ , কান্দাহারে বিমান অপহরণ, পোক্ত বিদেশনীতি সহ একাধিক অধ্যায় দেখেছে অটলবিহারীর শাসনকালের ভারত। বিভিন্ন অধ্যায় ঘিরে উঠে আসে তাঁর সাফল্য। যে সমস্ত অধ্যায়ের মাধ্যমে বিশ্বমঞ্চে এক গৌরবজনক অবস্থানে পৌঁছয় এদেশ।












Click it and Unblock the Notifications