মূত্রনালীতে সংক্রমণ বাজপেয়ীর, এইমসে পরীক্ষার পর আর কী জানালেন চিকিৎসকেরা
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অসুস্থ হয়ে এদিন ভর্তি হন দিল্লির এইমস হাসপাতালে। এদিন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন, তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। পরে পরীক্ষার পর মূত্র
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অসুস্থ হয়ে এদিন ভর্তি হন দিল্লির এইমস হাসপাতালে। এদিন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন, তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। পরে পরীক্ষার পর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে।

চিকিৎসকদের দল কড়া পর্যবেক্ষণে রেখেছেন ভারতরত্ন বাজপেয়ীকে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এইমসের তরফে জানানো হয়েছে।
এদিন বাজপেয়ীর শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রায় ঘণ্টাখানেক ছিলেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ অনেকেই হাসপাতালে এসে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন।












Click it and Unblock the Notifications